Wednesday, February 12, 2014

কোপা ডেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক - সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেতিকো মাদ্রিদকে স্বাগত জানিয়ে তিন গোলে হারিয়েছিল। এবার তাদের ঘরের মাঠ ভিনসেন্ত ক্যালেড্রনে ২-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের দুই লেগে ৫-০ ব্যবধানে চ্যাম্পিয়নদের হটিয়ে মঙ্গলবার কোপা ডেল রে ফাইনালে জায়গা পেল কার্লো আনচেলত্তির দল।

ক্রিস্টিয়ানো রোনালদোর দুটি সফল পেনাল্টিতে রিয়ালের ফাইনালের টিকিট সহজেই নিশ্চিত হয়। আর গত বছরে অ্যাতলেতিকোর কাছে শিরোপা হাতছাড়ার প্রতিশোধও নেয় তারা।

পর্তুগিজ তারকা সাত মিমিনটে উদ্বোধনী গোল করে অ্যাতলেতিকোর সেমিফাইনাল বাধা পেরোনোর আশা অসম্ভব করে দিয়েছিল। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

এরপর অবশ্য হ্যাটট্রিক করতে ব্যর্থ হন বর্ষসেরা তারকা। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে বড় ধরনের অঘটন না ঘটলে ১৮ বারের চ্যাম্পিয়নদের ফাইনাল প্রতিপক্ষ হতে যাচ্ছে বার্সেলোনা।

প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকে বুধবার রিয়াল সোসিয়েদাদের মাঠে নামবে বার্সা।

No comments:

Post a Comment