বলিউডের অভিনেতা শ্রেয়াশ তালপাডে অভিনয়ে খুব
বেশি নাম না করতে পেরে এবার যাচ্ছেন নতুন একটি ক্ষেত্রে। পরিচালনার জগতে নিজের
অভিষেক ঘটাচ্ছেন ‘ইকবাল’ খ্যাত এই
অভিনেতা ‘পোস্টার বয়েজ’ নামক একটি
মারাঠি সিনেমার মাধ্যমে। শ্রেয়াশ তালপাডের এই নতুন সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে
অভিনয় করলেন ‘ওম শান্তি ওম’, ‘ম্যাঁ হু না’ খ্যাত
পরিচালক ফারহা খান।
ফারহা খান প্রথমে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন একজন কোরিওগ্রাফারের ভূমিকায়, তারপরে তিনি চলে আসেন পরিচালনার জগতে। পরিচালনার জগতে এসে তিনি বলিউডের এক নম্বর হিরো শাহরুখ খানের সঙ্গে কাজ করে বেশ কয়েকটি হিট ব্লকবাস্টার সিনেমা উপহার দেন দর্শকদের। সেই ফারহা খান এবার তাঁর জীবনের নতুন এক অধ্যায় শুরু করছেন শ্রেয়াসের সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে এমনটাই তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমের কাছে। আগামী ১ আগস্ট মুক্তি পাবে ‘পোস্টার বয়েজ’ যেখানে এক নতুন পরিচালক এবং ক্যামিও রোলে নতুন অভিনেত্রীকে দেখতে পাবেন দর্শকরা।

No comments:
Post a Comment