বিনা ফি’তে দলবদলের
সুযোগ নিয়ে প্রিমিয়ার লীগের নবাগত কিউপিআর দলে যোগ দিয়েছেন ম্যানচেস্টার
ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। বৃহস্পতিবার তিনি
লন্ডনে ফেরার লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে নতুন চুক্তিতে সাক্ষর করেছেন।
গত মাসে ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার পর নতুন ক্লাব খুঁজছিলেন ফার্দিনান্দ। এখন এক বছরের জন্য চুক্তি সম্পাদণের মাধ্যমে হাফ ছেড়ে বেঁচেছেন ৩৫ বছর বয়সী ওই তারকা। নিজ জন্মস্থান লন্ডন ফেরার জন্যও মুখিয়ে ছিলেন তিনি। যা এ চুক্তির ফলে বাস্তবায়ন সম্ভব হবে। এখানে যোগ দেয়ার মাধ্যমে কিউপিআরের কোচ হ্যারি রেডন্যাপের সান্নিধ্যও পেতে যাচ্ছেন ফার্দিনান্দ। যার হাত ধরে ওয়েস্টহ্যামে তার পেশাদার ফুটবলে অভিষেক ঘটেছিল।
কিউপিআরের ওয়েব সাইটকে দেয়া সাক্ষাৎকারে ফার্দিনান্দ বলেন, এই এলাকা সম্পর্কে আমার দারুন সব স্মৃতি রয়েছে। যেখানে আমার শৈশব কেটেছে পরিবারের সদস্যদের সঙ্গে।’
ইউনাইটেডের হয়ে ১২টি বছর পেশাদার ফুটবলে সময় কাটিয়েছেন ফার্দিনান্দ। এ সময় তিনি জয় করেছেন ৬টি প্রিমিয়ার লীগ শিরোপা। সেই সঙ্গে ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের বিরল গৌরবও লাভ করেছেন তিনি।

No comments:
Post a Comment