Friday, July 18, 2014

২,১৩৬টি গাড়ীর নিলাম ২৩ জুলাই



মংলা কাস্টমস হাউস ২ হাজার ১৩৬টি রিকন্ডিশন গাড়ী বিক্রির উদ্যোগ নিয়েছে।আগামী ২৩ জুলাই নিলামের মাধ্যমে এসব গাড়ি বিক্রি করা হবে বলে কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মো. সফিউজ্জামান এটা জানান।

তিনি বলেন, গাড়ীগুলো নিলামের ক্যাটালগ তৈরি ও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়াসহ সকল প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।তিনি আরো বলেন, শর্ত ভঙ্গ করে বেআইনীভাবে গাড়ি আমদানীসহ আমদানীকৃত গাড়ীর দাম পরিবর্তন হওয়াতে আমদানীকারকেরা তাদের গাড়ী ছাড় না করায় এসব গাড়ি নিলামে বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে। গাড়ী বিক্রির এই অর্থ সরকারের রাজস্ব খাতে জমা দেয়া হবে।

এদিকে গাড়ী আমদানীকারক সিনওয়া অটোমোবাইলস’র মালিক ক্যাপ্টেন মো. রফিক বলেন, আমদানীকৃত গাড়ীর উপর কামস্টম শুল্ক পরিবর্তন করায় গাড়ীর দাম বৃদ্ধি ও নতুন-পুরাতন গাড়ীর জন্য একই ডিউটি ধার্য করায় দামের বৈষম্যের কারণে গাড়ী বিক্রি করতে না পারায় তা ছাড় করাতে পারছে না আমদানীকারকেরা।

No comments:

Post a Comment