Monday, April 7, 2014

গয়েশ্বর চন্দ্র রায়কে হাইকোর্টে হাজিরের নির্দেশ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তলব করেছে হাইকোর্ট। একই সাথে বিএনপি সমর্থক চিকিতসকদের সংগঠন ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. এম সালাম, মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে তলব করা হয়েছে।

আগামী ২০ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় তাদের হাজির হতে বলা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। ড্যাবের এক মানববন্ধনে সব কোর্টই মুজিব কোটের পকেটে বন্দি আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের তলব করা হয়।

বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্টের বেঞ্চ আজ সোমবার দুপুরে স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

No comments:

Post a Comment