Friday, July 18, 2014

ভারতের পার্লামেন্টে ইসরায়েলি হামলা ইস্যু নিয়ে বিতর্ক


আগামী সোমবার ভারতের পার্লামেন্টের উচ্চ সভায় গাজায় ইসরায়েলি হামলা ইস্যুতে বিতর্ক হবে। সরকারি আর বিরোধী দলের মধ্যে নানা বিতর্ক আর প্রতিরোধের পর শেষ পর্যন্ত সরকারি দল বিষয়টি নিয়ে বিতর্ক করতে রাজি হয়। সরকারি এক সূত্র থেকে জানা যায়, সোমবারের ওই বিতর্ক থেকে কোন রেজ্যুলেশনও আসতে পারে।
তবে এর আগে বিরোধী দলের পক্ষ থেকে গাজা ইস্যুতে আলোচনার আহ্বান জানানো হলেও সরকার দলীয় সদস্যরা এর তীব্র বিরোধিতা করে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হতে পারে এই মন্তব্য করে এই ইস্যুতে বিতর্কের বিষয়টি বাতিল করে দেন। তবে শেষ পর্যন্ত বিরোধীদের কাছে হার মেনে এই বিষয়ে বিতর্ক করতে রাজী হয় তারা।
তবে বিষয়টি রাজ্যসভার পরবর্তী কর্মদিবসের তালিকায় ওঠার পরও তা কার্যতালিকা থেকে বাতিল করার অনুরোধ জানান রাজ্যসভা নেতা অরুণ জেটলি। তবে তা নাকট করে দেন রাজ্যসভা চেয়ারম্যান হামিদ আনসারি।

No comments:

Post a Comment