Friday, June 27, 2014

সানি-আলিয়াকে পিছনে ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া


দীপিকা, ক্যাটরিনা, সানি, আলিয়া- সকলকে পিছনে ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেহবল্লরীর সৌন্দর্য্যে বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেয়েছে পিগি চপসের কাছে। বলিউডের সেরা বিকিনি সুন্দরী তিনি। ‘মেরি কম বায়োপিক' নিয়ে প্রবল ব্যস্ত প্রিয়ঙ্কা চোপড়া। সঙ্গে বাড়বাড়ন্ত মিউজিক কেরিয়ার। একের পর এক সিঙ্গলস হিট। তারই মধ্যে দেশি গার্লের নতুন খবর। সেক্সিয়েস্ট বিকিনি ভোটের আয়োজন করে একটি জনপ্রিয় ওয়েব পোর্টাল। সেখানেই সমসাময়িকদের হারিয়ে দিয়েছেন ‘হটেস্ট বডি'-র মালকিন পিগি চপস। মোট প্রাপ্ত ২৩,৭৭৫ ভোটের মধ্যে প্রিয়াঙ্কা একাই পেয়েছেন ২২,৫৫২ ভোট। অর্থাত্‍ প্রিয়াঙ্কার ভাঁড়ারে এসেছে মোট ভোটের ৯৫ শতাংশ। বাকি পাঁচ শতাংশ ভাগাভাগি করে পেয়েছেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সানি লিওন, আলিয়া ভাট ও অনুষ্কা শর্মা প্রমুখ।
সূত্র : সংবাদ প্রতিদিন

No comments:

Post a Comment