Friday, June 27, 2014

জোয়া আখতারকে কারিনার না



৩ মাসের জন্য ক্রুজে যেতে পারবেন না , তাই জোয়া আখতারের সিনেমা ‘দিল ধড়কানে দো’ সিনেমার জন্য রাজি হননি কারিনা কাপুর। নবাব বেগম পরপর প্রচুর সিনেমার অফার ছেড়ে দিচ্ছেন তাঁর বিয়ের পর থেকে। এর কারণ কি সেই নিয়ে বলিউডে বেশ গুঞ্জন উঠেছে। তবে, সম্প্রতি জোয়ার সিনেমা ছাড়ার কারন হিসেবে তিনি জানিয়েছেন যে ৩ মাসের জন্য টানা ক্রুজে গিয়ে অভিনয় করা তাঁর পক্ষে সম্ভব নয়।

তবে, তাঁর পর পর সিনেমা ছেড়ে দেওয়ার কারন হিসেবে তিনি একবার বলেছিলেন ,‘ আগে বহু সিনেমা করেছি বন্ধুদের জন্য তাদের কাজের সুবিধার জন্য। কিন্তু এখন সিনেমা করব একমাত্র চরিত্র ও চিত্রনাট্য পছন্দ হলে।’ সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের প্রচারে একটি সাংবাদিক সম্মেলনে কারিনা জানান যে তাঁর জীবনের প্রয়োজনীয়তা এখন আগের থেকে অনেকটা বদলে গেছে কারণ তিনি এখন বিবাহিত। ‘আমার জীবনের এখন সবথেকে গুরুত্বপূর্ণ হল পরিবার এবং পরিবারের সাথে সময় কাটানো। তাই পরিবারের সাথে সময় কাটানো বজায় রেখে যতটা কাজ করা সম্ভব ততটাই আমি করবো,’ সাংবাদিক সম্মেলনে এই কথাই বলেন ‘বেবো’।

কারিনা না করে দেওয়ায়, সেই চরিত্রে এখন অভিনয় করছেন আনুশকা শর্মা। জোয়ার এই ছবিটিতে রনবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, অনিল কাপুর, ফারহান আখতার , রাহুল বোস অভিনয় করছেন।

No comments:

Post a Comment