Friday, June 27, 2014

বাজারে আসছে গুগলের স্মার্টফোন 'অ্যান্ড্রয়েড ওয়ান'

বাজারে আসতে চলেছে আসতে চলেছে গুগলের স্মার্টফোন। বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গুগলের বার্ষিক সম্মেলনে কম দামি স্মার্টফোন আনার কথা জানিয়েছে তারা।
জানা গেছে, স্মার্টফোনটির নাম হতে পারে 'অ্যান্ড্রয়েড ওয়ান'।‘অ্যান্ড্রয়েড ওয়ান’ অ্যান্ড্রয়েডের একটি সংস্করণ যা কমদামী মোবাইল ফোনেও ব্যবহার করা যাবে বলে দাবি করেছেন তারা। বাজারে থাকা স্মার্টফোনগুলির তুলনায় এই ফোনটি হবে পাঁচ ইঞ্চির চেয়েও ছোট মাপের। এছাড়া থাকবে অন্যান্য স্মার্টফোনের মতই  সুবিধা। গুগলের অন্যতম কর্ণধার দাবি করেছেন এই ফোন বাজারে আসার ফলে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যবহারের পরিমাণ আরও বাড়বে। জানা গিয়েছে গুগলের এই ফোনটির দাম হবে ১০০ ডলারের মধ্যেই। 

No comments:

Post a Comment