Friday, June 27, 2014

মোদি সাজবেন বিদ্যা বালান!

বিদ্যা বালন আপাতত ব্যস্ত তার আপকামিং ছবি ‘ববি জাসুস’এর প্রচারে। সেই কারণেই ছবির গোটা টিম নিয়ে বিদ্যা আগামী ২৭ জুন পা রাখতে চলেছেন গুজরাটের ভদোদরায়। ছবির জন্য বিদ্যা বিভিন্ন ছদ্মবেশ ধরেছেন। তার কারণ অবশ্য গোয়েন্দাগিরি। এই ছবিতে বিদ্যা একজন গোয়েন্দা। কিন্তু খবর বলছে বিদ্যা নাকি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছদ্মবেশ নিতে চলেছেন।  মোদির মতো সেজেই বিদ্যা পা রাখবেন ভদোদরার মাটিতে। এবার এটাই দেখার কত লোক তার এই রূপ দেখে বোকা হন। বিদ্যার ছবি ‘ববি জাসুস’ রিলিজ হতে চলেছে আগামী ৪ জুলাই। ছবি পরিচালনা করেছেন সমর শেখ।ছবিতে প্রযোজকের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। 

No comments:

Post a Comment