Friday, June 27, 2014

বেন, রোচে বিধ্বস্ত নিউ জিল্যান্ড

বাঁহাতি স্পিনার সুলেমান বেন ও পেসার কেমার রোচের মারাত্মক বোলিংয়ে বার্বাডোজ টেস্টের প্রথম দিন ২৯৩ রানে অলআউট নিউ জিল্যান্ড। জবাবে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ৩২ রান।

বৃহস্পতিবার কেনসিংটন ওভালে তৃতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে রোচের তোপে ২৮ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নিউ জিল্যান্ড।

কেন উইলিয়ামসন (৪৩) ও রস টেইলরের (৪৫) ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে দলটি। শতরান পেরুনোর পর ১২ রানের মধ্যে ওই দুই ব্যাটসম্যানের বিদায়ে আবারো অস্বস্তিতে পড়ে অতিথিরা।

তবে জেমস নিশামের ৭৮ ও মার্ক ক্রেইগের অপরাজিত ৪৬ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত তিনশ' রানের কাছাকাছি সংগ্রহ গড়ে নিউ জিল্যান্ড।

৯৩ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার বেন। এনিয়ে চতুর্থ টেস্টে পাঁচ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। ৪ উইকেট নেয়া রোচের অবদানও কম নয়।


সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২৯৩ (ল্যাথাম ১৪, রাদারফোর্ড ৪, উইলিয়ামসন ৪৩, টেইলর ৪৫, ম্যাককালাম ৩১, নিশাম ৭৮, ওয়াটলিং ১, সাউদি ৬, ক্রেইগ ৪৬*, ওয়াগনার ২, বোল্ট ১২; বেন ৫/৯৩, রোচ ৪/৬১)

ওয়েস্ট ইন্ডিজ: ৩২/০ (গেইল ১৮, ব্রেথওয়েট ১১)

No comments:

Post a Comment