Friday, June 27, 2014

৬-৭ কেজি ওজন কমাচ্ছেন সোনম


বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল যে, সালমান খান ও সোনম কাপুর এক সিনেমায় অভিনয় করছেন। সুরজ বরজাতিয়ার নতুন ফ্যামিলি ড্রামা ‘প্রেম রতন ধন পাও’ এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে এনডি স্টুডিওতে। প্রায় ১৫ বছর সুরজ বরজাতিয়া ফের পরিচালক হিসেবে ফিরে আসতে চলেছেন বলিউডের ছবির দুনিয়ায়। কিন্তু ছবির চরিত্রের প্রয়োজনে সোনম কাপুরকে প্রায় ছয়-থেকে আট কেজি ওজন কমাতে হবে।
এর আগেও আরবাজ খানের আসন্ন সিনেমা ‘ডলি কি ডোলি’ ছবির জন্য সোনমকে ওজন কমাতে হয়েছে। কিন্তু  সুরজ বরজাতিয়ার এই ছবিতে সোনম কাপুর এক পাঞ্জাবী মেয়ের ভূমিকায় অভিনয় করবেন যার জন্য তাঁকে প্রতিদিন বহু ব্যায়াম করে নিজের ওজন কমাতে হচ্ছে। লোহা তোলা, হৃদযন্ত্র সঠিক রাখার ব্যায়াম এবং বেশ কিছু কষ্টকর ট্রেনিং তাঁকে নিতে হচ্ছে ব্যক্তিগত ট্রেনার রাধিকা কার্লের কাছে। এর সাথে বেশ কষ্টকর ডায়েট মেনেও চলতে হচ্ছে সোনমকে।
সালমানের খানের বিপরীতে ছবি করা নাকি সোনমের স্বপ্নের প্রজেক্ট, এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে। এর আগে সোনম- সালমান একসাথে কাজ করেছেন সঞ্জয়লীলা ভনশালীর ‘সাওয়ারিয়া’ ছবিটিতে, যেখানে সালমানের ছিল একটি ছোট্ট ক্যামিও রোল। এই ছবিতে ডাবল রোলে অভিনয় করবেন সালমান এবং তাঁর বিপরীতে রয়েছেন সোনম। 

No comments:

Post a Comment