Saturday, June 28, 2014

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মূরলীর আত্মহত্যা

দক্ষিন ভারতের ছবির জগতে আরো এক আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাত্রে আত্মহত্যা করন তামিলের চলচ্চিত্র জগতের বিখ্যাত  অভিনেতা বালা মূরলী মোহন। বুধবার রাতে  চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় এই  অভিনেতার ঝুলন্ত নিথর দেহ।

বেশ কিছুক্ষণ ধরে তাঁর ঘরের দরজায় কড়া নেড়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁর স্ত্রী। তখনই ৫৪ বছরের অভিনেতাকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। মৃত্যুর কারণ জানা যায়নি এখনও। সুইসাইড নোট বা অন্য কোনও তথ্য প্রমাণ খুঁজছে পুলিশ।

`বয়েজ`, `আল্লিথান্দা ভানম` তাঁর অভিনীত ছবিগুলোর অন্যতম। স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন তিনি। মৃ্ত্যুর খবর শুনে সমগ্র দক্ষিণ ভারতের চলচ্চিত্র মাধ্যমের শিল্পীরা গভীর শোকে ভেঙে পড়েছেন। তাঁরা প্রত্যেকেই এই খবর শুনে অভিনেতার চেন্নাইয়ের বাড়িতে গেছেন। তবে, চলচ্চিত্র জগতের কেউই এখন এই মৃত্যুর সঠিক কারণ বুঝতে পারছেন না। 

No comments:

Post a Comment