Friday, July 18, 2014

বিমানে ওঠার আগে ডাচ তরুণের করা ফেসবুক পোস্টই সত্য হলো

বিমানে ওঠার আগে ডাচ তরুণ একটি ছবি তুলে স্ট্যাটাস দিলেন, যদি প্লেনটি হারিয়ে যেতো...তবে কেমন লাগতো? ডাচ এ তরুণ মালয়েশিয়ায় যাচ্ছিলেন বেড়াতেকিন্তু তার আশঙ্কাই সত্য হলো
স্ট্যাটাসটি যখন দিচ্ছিলেন তখন কি আমস্টারডামের ভালেন্ডামের বাসিন্দা কোর প্যান নামে ওই তরুণ ভাবছিলেন, প্লেনটি চিরজনমের জন্য হারিয়ে যেতে যাচ্ছে...খুঁজে না পাওয়ার দেশে হারিয়ে যাচ্ছেন তিনিও!
বৃহস্পতিবার ইউক্রেন-রুশ সীমান্তে মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ১৭ নামের ফ্লাইটি ২৯৮ আরোহীসহ ভূপাতিত হয়এতে উড়োজাহাজটিতে থাকা ২৮৩ যাত্রী ও ১৫ জন ক্রুর সবাই নিহত হন
সংবাদ মাধ্যমগুলো জানায়, ভূপাতিত হওয়া ওই উড়োজাহাজে চেপে বসার আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটের নিখোঁজ হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে এমন নির্মম রসিকতা করেছিলেন প্যান
পরে প্যানের ফেসবুকের কমেন্টগুলো থেকে জানা যায়, এমএইচ১৭ ফ্লাইটে চড়ে মালয়েশিয়ার সমুদ্র সৈকতে প্রমোদ ভ্রমণে যাচ্ছিলেন তিনিদুর্ভাগ্যবশত তার ফেসবুক পোস্টই সত্য হয়ে গেলচিরতরে হারিয়ে গেলেন প্যান
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা পর্যন্ত তার এ শেষ ফেসবুক পোস্টের শেয়ার হয় প্রায় ১৬ হাজার ২০০। 

No comments:

Post a Comment