Friday, July 18, 2014

একই প্রতিশ্রুতি আর নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাব : মেসি

ফাইনালে জার্মানির সাথে ১-০ গোলে হেরে যাওয়ার পরে দারুণ মর্মাহত হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসি। কোনো কথাই বলছিলেন। আজ তিনি ফেসবুকে তাকে সমর্থন জানানোর জন্য তাদের সাথে থাকার জন্য সকল ভক্তকে ধন্যবাদ জানিয়েছেন। মেসি ফেসবুকে লিখেছেন-



বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অকুণ্ঠ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আমাদের সম্পর্কে, আমাদের দল সম্পর্কে পুরো দেশ এক হয়ে অধীর আগ্রহে ছিলেন, এটা সত্যি চমতকার। এখন আমরা একই প্রতিশ্রুতি দিয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ, গভীর ভালোবাসা।



উল্লেখ্য, ব্রাজিল বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ২৪ বছর পরে ফাইনালে অংশ নিয়ে জার্মানির সাথে ১-০ গোলে হেরে যায়।


No comments:

Post a Comment