Sunday, July 20, 2014

২০১৭ পর্যন্ত ডেট নেই সালমানের

সালমান খান আপাতত ব্যস্ত ‘কিক’ ছবির প্রোমোশনের কাজে। আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ইতিমধ্যেই সুরজ বারজাত্যে ‘প্রেম রতন ধন পাও’ ছবির শুটিং করে ফেলেন সালমান। এখানেই শেষ নয়, সালমান ইতিমধ্যেই জানিয়েছেন করণ জোহরের ‘শুদ্ধি’ ছবিতে কাজ করবেন তিনি। এ ছাড়া কবির খানের ‘বজরঙ্গি ভাইজান’, বনি কাপুরের ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ ও সিমিত আমিনের ‘সুলতান’ ছবিতেও দেখা যাবে সালমান খানকেই। এখানেই শেষ নয় মহেশ মাঞ্জরেকরের সঙ্গে ছবি করতে যাচ্ছেন সালমান। ছবির কাজে এতই ব্যস্ত যে ২০১৭ অবধি ক্যালেন্ডারের একটা দিনও খালি নেই সালমানের। সালমানের এনজিও ‘বিইং হিউম্যান’য়ের পক্ষ থেকেও একটি ছবি করা হতে পারে বলে রয়েছে খবর। ছবি হিট হবে কি না জানা না থাকলেও ২০১৭ অবধিও বিয়ে করছেন না সালমান সেটা হয়তো নিশ্চিত। 

No comments:

Post a Comment