Friday, July 18, 2014

বিধ্বস্ত এমএইচ ১৭-র সাথে বিধ্বস্ত হতে পারত এয়ারইন্ডিয়ার একটি বিমানও


এমএইচ ১৭-র ধ্বংসের আঁচ লাগতে পারত এয়ার ইন্ডিয়ার গায়েও। কিন্তু অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১১৩ (বি৭৮৭)৷ রুশ-ইউক্রেন সীমান্তে ভেঙে পড়ার সময় এমএইচ১৭ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। এমএইচ ১৭-র খুব কাছে ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৩৫১-ও।

দুর্ঘটনার পর মালয়েশিয় এয়ারলাইন্স হেডকোয়ার্টারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুর্ঘটনায় নিহত ২৯৮ জন যাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ইতিমধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিমান থেকে বিপদের কোনও সঙ্কেত পাঠানো হয়নি। ৩৩ হাজার ফুট উঁচু দিয়ে যাওয়ার সময় এটিসি’র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে, রুশপন্থী বিদ্রোহীরাই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে বিমানটি নামিয়েছে বলে অভিযোগ এনেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

No comments:

Post a Comment