Friday, July 18, 2014

স্পেনের কোচ থাকছেন দেল বস্ক

স্পেন জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে বহাল থাকছেন ভিসেন্তে দেল বস্ক
নিজের ভবিষ্যৎ নিয়ে নিরবতা ভেঙ্গে দেল বস্ক জানিয়েছেন, ইউরো ২০১৬ পর্যন্ত স্পেন দলের কোচ থাকতে চান তিনি
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ড ও চিলির বিপক্ষে যথাক্রমে ৫-১ ও ২-০ গোলে পরাজিত হয়ে গ্রপ পর্বেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে
গত মাসে দলের দারুন ব্যর্থতা সত্ত্বেও দেল বস্ক জানিয়েছেন, পদত্যাগ করার কোন ইচ্ছে তার নেই এবং স্প্যানিশ ফুটবল এসোসিয়েশনের সমর্থন উপভোগ করছেন তিনি
স্পেনে সাংবাদিকদের ৬৩ বছর বয়সী এ কোচ বলেন, আমরা আরো অনেক বেশি ভাল করতে পারি এবং সঠিক পথেই আমরা ফিরছি
আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে আমরা শিরোপা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করববড় একটা পরিবর্তনের কোন প্রয়োজন নেইসামান্য কিছু পরিবর্তন এনে আমাদের একই পথে থাকতে হবে
ইউরো ২০০৮ চ্যাম্পিয়ন হওয়ার পর লুইস আরাগোনেসের পরিবর্তে রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচকে নিয়োগ দেয় স্পেনদলের দায়িত্ব নিয়ে ২০১০ বিশ্বকাপ এবং ইউরো ২০১২ উভয় শিরোপাই স্প্যানিশদের পাইয়ে দেন দেল বস্ক
২০১৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা দেল বস্ক বলেন, এই সময় পর্যন্ত ফেডারেশনের সঙ্গে আমার চুক্তির মেয়াদ আছে এবং দুটি খারাপ ম্যাচকে গুরুত্ব না দিয়ে তার পরিবর্তে আগের ছয় বছরকেই তারা বিবেচনা করছে
ফেডারেশন ইতিবাচক এবং তারা আমার কাজের মূল্যায়ন করেছেআমরা সম্পর্কটা আরো শক্তিশালী অনুভব করছি এবং আগের মতই আমরা আমাদের কাজ অব্যাহত রাখছি
অতীতের ন্যায় সামনের ম্যাচগুলোতেও আমাদের কিছু পরিবর্তন আনতে হবে জেনে আমরা সেভাবেই পরিকল্পনা করছি

No comments:

Post a Comment