রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ বিশ্বকাপ খেলার লক্ষ্য
নিয়ে ‘চিতা’
খ্যাত নেয়েল সানভিসেন্টকে বৃহস্পতিবার
ভেনেজুয়েলা জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ করা হয়েছে।
দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ ভেনেজুয়েলা যারা এখনো বিশ্বকাপে অংশ নিতে পারেনি।
সানভিসেন্টকে কোচ নিয়োগ করায় আশা ভঙ্গ হলো দিয়েগো ম্যারাডোনার। ভেনেজুয়েলা ফুটবল দলের কোচ হতে পারেন বলে ব্রাজিল বিশ্বকাপের সময় আশা প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন লিজেন্ড। ভেনেজুয়েলা সফরকালে দেশটির রাষ্ট্রপতির সঙ্গে ফুটবল দল নিয়ে আলোচনা করবেন বলেও তখন জানিয়েছিলেন ম্যারাডোনা। তাই আবারো আশা ভঙ্গ হলো তার।
৩৯ বছর বয়সী সানভিসেন্ট কারাকাস ও জামোরার হয়ে সাতবার ভেনেজুয়েলান লীগ শিরোপা জয় করেছেন।
আগামী ৫ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ হবে ভেনেজুয়েলার কোচ হিসেবে সানভিসেন্টের প্রথম এসাইনমেন্ট।
চারদিন পর জাপানের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ভেনেজুয়েলা।

No comments:
Post a Comment