ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জিকো বলেছেন, বিশ্বকাপ
সেমিফাইনালে জার্মানির কাছে সেলেকাওদের ৭-১ গোলের পরাজয় মোটেই গ্রহণযোগ্য নয় এবং
ভুলগুলো শুধরে অবশ্যই দেশটির নতুন করে শুরু করা দরকার বলে মনে করছেন তিনি।
ব্রাজিলিয়ান এ লিজেন্ড বলেন, যেহেতু ব্রাজিল বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে উঠতে চায়, তাই অবশ্যই তাদের নতুন করে সব কিছু শুরু করতে হবে।
দক্ষিণ আমেরিকার দেশটি নিজে দেশে ফেভারিট হিসেবেই বিশ্বকাপ শুরু করেছিল। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক পরাজয়ের ফলে শেষ পর্যন্ত ফাইনালেই উঠতে পারেনি এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে চতুর্থ স্থান লাভ করে।
সেলেকাওদের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা জিকো বলেন, তার দেশকে অবশ্যই ‘কোনো কিছু লুকানো’ বন্ধ করতে হবে এবং দেশের ফুটবলের উন্নতির জন্য কাজ করতে হবে।
জার্মান পত্রিকা বিল্ডকে জিকো বলেন, ‘সব ব্যর্থতা ভুলে এবং নতুন করে শুরু করার এটাই সময়। আপনি কোনোকিছু লুকিয়ে রাখতে পারবেন না, আপনাকে অনেক কিছুই পরিবর্তন করতে হবে।’
‘আমি সবার কাছ থেকে যা শুনেছি, সেখানে অনেক ভুল ছিল এবং সেমিফাইনালে আপনি জার্মানির কাছে ১ গোলে হারলেন না ৭ গোলে হারলেন তখন এটা কোনো বিষয় নয়। তবে অবশ্যই সেটা গ্রহণযোগ্য নয়।
‘আমাদের খেলোয়াড়দের প্রশিক্ষণ নিয়ে আমাদের নতুন করে চিন্তা করা দরকার। তরুণ মেধাবী খেলোয়াড়দের নিয়ে আমাদের বেশি কাজ করা উচিত।’

No comments:
Post a Comment