Sunday, July 20, 2014

বরুণের বান্ধবীকে হিংসা করছেন আলিয়া

আলিয়া ভাট বরণ ধাওয়ানকে আপাতত একটু এড়িয়ে চলছেন। আসলে বরুণের ফ্যামিলি ফ্রেন্ড নাতাশা দলালাকে নিয়েই আলিয়ার যত সমস্যা। বরুণ আর নাতাশার খুব ভালো বন্ধুত্ব আর এই বন্ধুত্বই সহ্য করতে পারছেন না আলিয়া। আসলে আলিয়া আর বরুণ একে অপরের খুব ভালো বন্ধু তাই আলিয়া চান না বরুণের সঙ্গে অন্য কোনো মেয়ের বন্ধুত্ব হোক।
সূত্র অনুযায়ী কিছু দিন আগেই বরুণ নাতাশাকে নিয়ে করণ জোহরের একটি পার্টিতে গিয়েছিলেন আর সেখানে আলিয়া আগে থেকেই উপস্থিত ছিলেন। বরুণের সঙ্গে অন্য মেয়ে দেখেই নিজেকে সরিয়ে নিলেন আলিয়া। গোটা পার্টিতে বরুণকে এড়িয়ে গেলেন তিনি। তবে আলিয়ার এই হিংসার কারণ ঠিক কি তা তো আলিয়াই বলতে পারবেন। বরুণ ও আলিয়া করণ জোহরের আগামী ছবি 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে একসঙ্গে অভিনয় করছেন। 

No comments:

Post a Comment