Friday, July 18, 2014

৯০ মিলিয়ন ইউরোতে রদ্রিগেজের


বিশ্বকাপে আলো ছড়ানোর পর জেমস রদ্রিগেজকে স্পেনে উড়িয়ে আনতে চাইছে রিয়াল মাদ্রিদ।
তবে মোনাকোর কলম্বিয়ান মিডফিল্ডারকে সান্টিয়াগো বার্নাব্যুতে উড়িয়ে আনা খুব সহজ হবে না স্পেন জায়ান্টদের জন্য। কারণ, ‘নতুন ভালদেরামো’র জন্য প্রায় ৯০ মিলিয়ন ইউরো চাইছে ফরাসি লিগ ওয়ানের ক্লাব মোনাকো। পাউন্ডের হিসেবে যা প্রায় ৭০ মিলিয়নের মতো।
ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলস্কোরারকে হারাতে চাইছে না ফরাসি ক্লাব মোনাকো। কিন্তু রদ্রিগেজ আবার রিয়াল মাদ্রিদে ঘাঁটি গাড়ার জন্য উৎগ্রিব। এই অবস্থায় অনেকটা বাধ্য হয়ে রদ্রিগেজকে বিক্রির জন্য সম্মত হয়েছে রানিয়েরির প্রশিক্ষণাধীন ক্লাবটি। কিন্তু সেজন্য বাণিজ্যও করতে চাইছে তারা। ঠিক, এই কারণেই রদ্রিগেজের দাম হেকে বসেছে ৯০ মিলিয়ন ইউরো।

No comments:

Post a Comment