Friday, July 18, 2014

অঞ্জন দত্তের সাথে জুটি বাধছেন স্বস্তিকা


প্রথমবারের মতো টালিগঞ্জের আলোচিত নায়িকা স্বস্তিকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন জীবনমুখী গানের শিল্পী অঞ্জন দত্ত। এর আগে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন এই সংগীতশিল্পী।
সম্প্রতি টালিগঞ্জের চলচ্চিত্র সমালোচক প্রতীম ডি গুপ্ত তার দ্বিতীয় চলচ্চিত্র ‘সাহেব বিবি গোলাম’ এর নির্মাণ কাজ শুরু করেছেন। আর এর মাধ্যমে টালিগঞ্জে অঞ্জন-স্বস্তিকার মতো অসম এক জুটির অভিষেক ঘটতে যাচ্ছে।
আগামী নভেম্বর মাস থেকে শ্যুটিং শুরু হতে যাওয়া এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং। এদিকে অঞ্জন দত্ত সৃজিত মুখোপাধ্যায়ের ‘নির্বাক’ চলচ্চিত্রের শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।
উল্লেখ্য, ‘সাহেব বিবি গোলাম’ চলচ্চিত্রটিতে অঞ্জন দত্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়া আরো অভিনয় করছেন পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তীর মতো তারকারা।

No comments:

Post a Comment