Sunday, July 20, 2014

ধর্মপাশায় নৌকা থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকা থেকে পড়ে মনিন্দ্র গৌরাঙ্গ (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। 

রোববার রাত ৯টার দিকে উপজেলার মধ্যনগরে এ দুর্ঘটনা ঘটে।শিক্ষক গৌরাঙ্গ ধর্মপাশা উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, মধ্যনগর থেকে নৌকায় করে শিক্ষক গৌরাঙ্গ ধর্মপাশা যাচ্ছিলেন। পথে মধ্যনগর থানার গোমাই নদীর গোলখালি গ্রাম এলাকায় একটি নৌকার সঙ্গে তাদের বহনকারী নৌকাটির ধাক্কা লাগলে শিক্ষক মনিন্দ্র গৌরাঙ্গ পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষক গৌরাঙ্গের মৃত্যু বিষয়ে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিযা শেষে লাশ স্বজনদের কাছে  হস্তান্তর করা হয়েছে। 

No comments:

Post a Comment