Tuesday, July 15, 2014

হানির ভিডিওতে 'ব্যাড বয়'

র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিং বলিউড দিভা সোনাক্ষী সিনহার সঙ্গে এওকটি ভিডিও শুট করেছেন তা আগেই প্রতিবেদনে জানান হয়েছে। হানি সিংয়ের বক্তব্য অনুযায়ী তিনি সোনাক্ষীর সঙ্গে যে ভিডিওটি শুট করেছেন সেটি একটি ৮ থেকে ১০ মিনিটের  স্বলদৈর্ঘ্যের একটি সিনেমা। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে এই ভিডিওটিতে সোনাক্ষী সিনহা ছাড়াও বলিউডের আরেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন। তিনি হলেন বলিউডের ব্যাড বয় গুলশন গ্রোভার। এই প্রথম ভারতীয় দর্শকরা গুলশন গ্রোভারকে হিপ হপ গান এবং নাচ দুটিই করতে দেখবেন।
গুলসন গ্রোভার এই ভিডিও শুটে তাঁর অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে বলেন, ‘এই ভিডিও শুটে হানি সিংয়ের আমার প্রতি শ্রদ্ধা আর সম্মান দেখে মুগ্ধ হয়ে গেছি। শুধু হানি চেয়েছিলেন বলে আমি এই ভিডিওটিতে কাজ করেছি।’ তিনি জানিয়েছেন যে সানির মিউজিক এত কাছ থেকে শুনে ওর সংগীতের খুব ভক্ত হয়ে গেছেন বলিউডের ব্যাড বয়।
উল্লেখ্য, এই ভিডিওটিতে সোনাক্ষী সিনহার সঙ্গে গুলশন গ্রোভারকেও একদম নতুন ও স্টাইলিস্ট চেহারায় দেখতে পাবেন দর্শকরা। কলকাতা।


No comments:

Post a Comment