Wednesday, July 16, 2014

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

মনে অস্থিরতা আসবে, তবে চিন্তিত হওয়ার কিছুই নেই পরবর্তী দিনে এই অস্থিরতা দূর হয়ে যাবেআজ আপনার আজ ক্যারিয়ার নিয়ে ভাবনা তুঙ্গে উঠবেহতাশাজনিত অবসাদ থেকে দূরে থাকুনকেননা অনুভূতি আদান-প্রদানের জন্য দিনটি শুভসব কাজে সাফল্য পাবেনআজকের দিনে গচ্ছিত অর্থ আজ লাভজনক কোনো খাতে ব্যয় হওয়ার সম্ভাবনা আছেআপনি যাকে বিশ্বাস করছেন না আজ হয়তো তার কাছ থেকেই গুরুত্বপূর্ণ কোনো কাজে সহযোগিতা পেয়ে যাবেনদিনটি কিছু বিশেষ দিক থেকে স্মরণীয় হয়ে থাকবেএবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (মার্চ ২১ এপ্রিল ১৯): ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফড়িং, অনিচ্ছেতেও লাফায় শুধু তিড়িং বিড়িংআপনার ইচ্ছেগুলো পূরণের দিন আজযদি পারেন ছোট থেকে শুরু করে যেকোনো বড় ইচ্ছে পূরণ করার প্রয়াস চালানপ্রিয়জনের সঙ্গে হামলা বাদানুবাদ সৃষ্টি হলেও দিনের শেষে আপনিই জয়ী হবেন আশা করা যায়

বৃষ (এপ্রিল ২০ মে ২০): আপোষের রাজনীতি আপনার সইছে নানিজের জন্য নয় অপরের জন্য হলেও এই পথ থেকে সড়ে আসুনগঠনমূলক কাজে আপনার সুনাম বৃদ্ধি পাবেশারীরিক ক্ষতির সম্ভবনা রয়ে যায়ব্যবসায়িরা চোখ কান খোলা রেখে ঈদের ব্যবসা করুন

মিথুন (মে ২১ জুন ২০): স্মৃতিচারণ অনেক বড় ব্যাপারআপনি স্মৃতিচারণ করেন, তার মানে আপনার ভেতর এখনও পেছনে ফিরে যাওয়ার তাগিদ আছেসেই তাগিদ থেকে শহরের কোণে বন্দী না হয়ে শহরের বাইরে চাকরি খুঁজুনমনের শান্তি মিলবেআর এখন আপনার সিদ্ধান্ত নেয়ার সময়: আপনি অর্থ উপার্জন করবেন নাকি শান্তিতে থাকবেনমনে রাখবেন আপনার কোনো ভালো বা মন্দ নেই, সবই সময়ের চাহিদা

কর্কট (জুন ২১ জুলাই ২২): নিজের ভেতর অপরাধবোধ জন্ম নিয়েছেআপনার সময় যে আসন্ন তা সহজেই বোঝা যায়প্রতিদিন অন্তত নিয়ম করে একটা ভালো কাজ করুন এবং মনকে স্মরণ করিয়ে দিনপুত্রের শারীরিক অবস্থার অবনতি হবেদূরের যাত্রা শুভ তবে বিদেশ যাত্রা শুভ নয়

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): বাণিজ্যে আজ বিরাট লাভআত্মীয় স্বজনরা সব হুমড়ি খেয়ে পড়বে, আপনার সাফল্যে কারো কারো চোখ জ্বালা করবে তবুও থামা যাবে নাদিনের শেষ ভাগে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারেহাঁটা পথ এড়িয়ে চলুনপরিবারের সন্তান কর্তৃক সুখবর আসবেগৃহশিক্ষককে যথেষ্ট সম্মান দেয়া হচ্ছে না আপনার, এইদিকে একটু খেয়াল রাখবেন

কন্যা (আগস্ট ২৩ সেপ্টেম্বর ২২): জাগতিক বিষয়াদির চাইতে আধ্যাত্মিক বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে আপনার কাছে  চাহনিটা তাই বদলে গিয়ে হয়ে যাবে অন্যরকমমৃত ও জীবিতের পার্থক্য বুঝতে একটু কষ্ট হয়ে গেলে কিছু মনে করবেন নাঅভাবনীয় এক সত্য প্রেম এসে ধুয়ে মুছে দিয়ে যাবে সব

তুলা (সেপ্টেম্বর ২৩ অক্টোবর ২২): চোখ ধাঁধাঁনো কোনো আলো এসে অন্ধ করে দিয়ে যেতে পারেউবে যেতে পারে সাধারণ বোধভুল হয়ে যেতে পারে সিদ্ধান্ত নেয়ার পথেযদি কলমপেষা বুদ্ধিজীবী হয়ে থাকেন, তো উঠতে হবে জাতপাতের ঊর্ধ্বেবেতনভাতা সংক্রান্ত ঘোরালো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন

বৃশ্চিক (অক্টোবর২৩ নভেম্বর২১): প্রথমত আপনাকে যা মনে রাখতে হবে তা হচ্ছে, নিজেকে আজকে বেশ উদারপন্থি মনে হবেএর ফলে বেশকিছু অর্থ আজ আপনার কাছ থেকে খোয়া যাবেপ্রায় ভুলতে বসেছেন এমন কোনো কাজের কথা হুট করেই মনে পড়ে যাবেদিকভ্রান্তের মতো আজ এদিক সেদিক করে বেড়াবেনঅবশ্যই সেটা ভ্রমণ নয়প্রিয় মানুষটি আপনাকে আজ ভোগাবে

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): অন্ধজনে আলো দান করুনআর দ্বিতীয়বার মৃত্যু হওয়ার আগে প্রথম মৃত্যু নিয়ে ভাবুনবাঁচার পথ চোখের সামনে উদ্ভাসিত হবেবর্ণচোরা থেকে বর্ণবাদী- যে আচরণই দেখান না কেন, উত্তম প্রতিফল পাবেন তার, যা বহুদিন মনে থাকবেআশু পরিণতি জেনে, বুঝে ও মেনে কাজ করুন

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): শরীরে বল পাবেন আগের চেয়ে বেশিআত্মীয় স্বজনদের মধ্যে অসুস্থতার পরিমাণ বেড়ে যাবেবন্ধু শ্রেণীর কেউ আপনাকে আজ জ্ঞান দিতে আসবেসহকর্মীদের সঙ্গে আজ বেশ আমুদে একটা দিন যাবেনতুন চাকরি পেয়ে যাচ্ছেন যারা এতদিন ধরে একটা চাকরি খুঁজছেনভ্রমণে বেরিয়ে পড়ুন: ভ্রমণেই সুখ, ভ্রমণেই শান্তি

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): খুব বেশি আলোয় আসবার চিন্তা আজ ক্ষতির কারণ হবেবিগত দিনের স্মৃতি প্রেরণা যোগাতে পারে সামনে এগোবারপ্রেমপত্র অন্যের হাতে না দিয়ে নিজের হাতে পৌঁছুলেই উত্তমপারিবারিক কারণে অকস্মাৎ অর্থবিয়োগের সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছেকর্মক্ষেত্রে পদোন্নতির দ্বার খুলে যাবে

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): দুরন্ত সময় যাবে আজকেবন্ধুদের সঙ্গে আজ বেশ আয়েশি ভঙিমায় ঘুরে বেড়াবেনঅতিরিক্ত খাওয়ার জন্য শারীরিক কিছু সমস্যা তৈরি হবেমস্তিষ্কে হঠাৎ করেই আজ দুর্দান্ত সব কাজের পরিকল্পনা এসে যাবে, কিন্তু সাবধান! কারো সঙ্গে সেটা নিয়ে কথা বলবেন না, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি
 


No comments:

Post a Comment