Thursday, July 17, 2014

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো জার্মানি, ব্রাজিলের পতন

ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার স্বীকৃতি বিশ্ব ফুটবল অঙ্গনে সাথে সাথেই পেয়ে গেছে জার্মানরামারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজিত করে চতুর্থবারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ফিলিপ লাম বাহিনীআর সেই সুবাদে ২০ বছরের মধ্যে প্রথমবারের মত ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে জোয়াকিম লোর শিষ্যরা
বৃহস্পতিবার প্রকাশিত ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী সর্বমোট ১৭২৪ পয়েন্ট সংগ্রহ করে জার্মানী শীর্ষস্থানটি দখল করেছে
তালিকানুযায়ী লিয়নেল মেসির আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানেআর ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে রানার্স-আপ হওয়া নেদারল্যান্ড ১২ ধাপ উপরে উঠে তৃতীয় স্থানে অবস্থান করছেচার ধাপ উপরে উঠে চতুর্ত স্থানটি দখল করে নিয়েছে গোল্ডেন বুট পাওয়া হামেস রদ্রিগেজের কলম্বিয়াপরের দুটি স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম ও উরুগুয়েতবে সবচেয়ে বেশী হতাশ করেছে বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিলচার ধাপ নীচে নেমে তারা বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছেঅন্যদিকে সাত ধাপ অবনমন হয়ে সদ্য সাবেক হওয়া বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন রয়েছে অষ্টম স্থানেএছাড়া শীর্ষ দশের বাকি দুটি দেশ হলো সুইজারল্যান্ড ও ফ্রান্সরয় হজসনের ইংল্যান্ড দু:খজনক ভাবে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ায় তাদের অবস্থানের দশ ধাপ অবনতি ঘটেছেসদ্য প্রকাশিত র‌্যাঙ্ক অনুযায়ী তারা রয়েছে ২০তম স্থানে
বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দল :
র‌্যাঙ্কিং দল পয়েন্ট (অবস্থানের পরিবর্তন)
১ জার্মানি ১৭২৪ (+১)
২ আর্জেন্টিনা ১৬০৬ (+৩)
৩ নেদারল্যান্ড ১৪৯৬ (+১২)
৪ কলম্বিয়া ১৪৯২ (+৪)
৫ বেলজিয়াম ১৪০১ (+৬)
৬ উরুগুয়ে ১৩৩০ (+১)
৭ ব্রাজিল ১২৪১ (-৪)
৮ স্পেন ১২২৯ (-৭)
৯ সুইজারল্যান্ড ১২১৬ (-৩)
১০ ফ্রান্স ১২২০ (+৭)

No comments:

Post a Comment