Saturday, June 28, 2014

ক্লেবারসন যেমন খেলেছিল, আমিও সেটা করতে চাই

বারো বছর আগেও ছবিটা মোটামুটি একই রকম ছিলসমস্যায় পড়া মিডফিল্ডে পরিবর্ত হিসেবে কাকে নামাবেন, তা নিয়ে দোটানায় পড়ে গিয়েছিলেন লুই ফিলিপ স্কলারিশেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকে যাঁকে বেছে নেন, সেই ক্লেবারসন একেবারে কোচের হাতে বিশ্বকাপ তুলে দিয়ে থেমেছিলেন

বারো বছর পর পরিস্থিতিটা প্রায় সে রকমইমিডফিল্ডে অফ ফর্মে থাকা পওলিনহো, না টগবগে ফার্নান্দিনহো? কাকে খেলাবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি স্কোলারিকিন্তু ২০০২-এর অন্যতম নায়ক ক্লেবারসন তাঁর পছন্দের কথা জানিয়ে দিচ্ছেন—“ফার্নান্দিনহোকে নামাও আর যাঁকে নিয়ে এত আলোচনা সেই ফার্নান্দিনহোর বক্তব্য, ক্লেবারসন যেমন খেলেছিল সে বার, আমিও সেটা করতে চাই

চিলি ম্যাচে লুই গুস্তাভোর সঙ্গী হবেন কে? ম্যাচের ২৪ ঘণ্টা আগে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ব্রাজিল ফুটবল মহলেদুই দাবিদারের মধ্যে এক জন পওলিনহোযিনি কনফেডারেশনস কাপ থেকে স্কোলারির দলে নিয়মিত জায়গা পাচ্ছেনকিন্তু সাম্প্রতিক কালে তাঁর ফর্ম নিয়ে অনেক কাটাছেঁড়া হচ্ছেদুই, ফার্নান্দিনহোযিনি ক্যামেরুনের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে সুযোগ পেয়ে দুরন্ত পারফর্ম করা ছাড়াও গোল উপহার দিয়েছেনসেই ম্যাচের পরে প্রথম দলে সুযোগ পাওয়ার প্রসঙ্গে ফার্নান্দিনহো বলেন, আশা করছি চিলি ম্যাচে প্রথম দলে থাকব সঙ্গে তিনি যোগ করেন, একটা গোল করা মানে এমন নয় যে প্রথম দলে সুযোগ পেয়ে গেলামকিন্তু কোচ যা বলেছিলেন তা করতে করেছিযেমন বিপক্ষের আক্রমণ ভাঙা ও বল নিজেদের দখলে রাখতে সাহায্য করা

ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিলের বিধ্বংসী পারফরম্যান্সের অন্যতম কারণ ছিল ফার্নান্দিনহোর ওয়ার্ক রেটএ ছাড়াও ব্রাজিল মাঝমাঠে তিনিই একমাত্র ফুটবলার যিনি গোলটা ভাল চেনেনঘরোয়া ফুটবলে ফার্নান্দিনহো দারুণ ফর্মে ছিলেনএমনকী পাঁচ গোল করে ম্যানুয়েল পেলিগ্রিনির ম্যাঞ্চেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন ফার্নান্দিনহো

প্রথম দুটো গ্রুপ ম্যাচের পরে এমনিতেই পওলিনহোকে সমালোচনার মুখে পড়তে হয়মেক্সিকোর বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের জন্য দায়ী করা হয় পওলিনহোর ঝাঁঝহীন পারফরম্যান্সকেপরিসংখ্যান অনুযায়ী মেক্সিকোর বিরুদ্ধে মোট ১১ বার বল হারান পওলিনহোতৈরি করতে পারেননি কোনও আক্রমণযদিও হঠাৎ করে পওলিনহোর এত খারাপ ফর্মের পিছনে টটেনহ্যামকেই দায়ী করছেন জিকোব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপারের মতে, ক্লাবে নিয়মিত সুযোগ না পাওয়ায় পওলিনহোর ফর্ম পড়ে গিয়েছে


পাশাপাশি ক্যামেরুন ম্যাচের পরে স্কোলারিও সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি যতই পওলিনহোকে ভালবাসুন না কেন, দলের স্বার্থে যে কাউকে তিনি বাইরে রাখতে তৈরিপওলিনহো খুবই ভাল ফুটবলারওর প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেইফর্ম নেই বলে ও একটু খারাপ খেলছেঅন্য দিকে আবার ফার্নান্দিনহো খুব ভাল খেলেছেক্যামেরুনের বিরুদ্ধে অনেক আক্রমণ গড়তে সাহায্য করেছেজানি না চিলির বিরুদ্ধে কাকে নামাবআগের ম্যাচগুলোর ভিডিও দেখতে হবে

Friday, June 27, 2014

নিজের জন্মদিনেই ছেলের বাবা হলেন অপূর্ব


চিকিৎসক আগেই জানিয়ে দিয়েছিলেন অপূর্ব তার জন্মদিনেই (২৭ জুন) প্রথম সন্তানের বাবা হবেন। শেষ পর্যন্ত তা-ই হলো। 

২৭ জুন অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসানের পুত্রসন্তান জন্ম নিয়েছে। হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মদানের প্রক্রিয়া সম্পন্ন হয়। নবজাতকের নাম রাখা হয়েছে আয়েশ। 

পুত্র সন্তানের বাবা হওয়া প্রসঙ্গে অপূর্ব ফেসবুক পেজে লিখেছেন, 'আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। 

আজ জীবনের সেরা জন্মদিনের উপহার পেয়েছি। ধন্যবাদ নাজিয়া হাসানকে আমাকে একটি পুত্রসন্তান [আয়েশ] উপহার দেওয়ার জন্য। 
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের জন্য দোয়া করেছেন। 

ইরাকে সশস্ত্র ড্রোন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র


ইরাকে সশস্ত্র ড্রোন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রপেন্টাগন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক উপদেষ্টাদের রক্ষা করবার জন্যই পাঠানো হয়েছে এইসব ড্রোনএ ছাড়া ইরাকে যে বিমানগুলো পাঠানো হয়েছে তার মধ্যে মানবহীন বিমানের পাশাপাশি মানববাহী বিমানও রয়েছেএই বিমানগুলো ইরাকের বিভিন্ন অংশে দিনে অন্তত ৩০-৪০ বার পর্যবেক্ষণ চালাবেশুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে এক ঘোষণা দিয়ে জানানো হয়েছে ইরাকে মার্কিন ড্রোন পাঠানোর খবর
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেছেন, ইরাকে তাদের ড্রোন পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে, যেকোনোভাবেই হোক, প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও ইরাকে অবস্থিত মার্কিন উপদেষ্টাদের রক্ষা করাইরাকের সংকট সমাধানেই এসব ব্যক্তিদের সেখানে পাঠানো হয়েছিলমার্কিন এই ঘোষণা আসার কিছু সময় আগেই ইরাকে নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার জন্য তাগিদ দিয়েছিলেন দেশটির শিয়া মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল সিসতানি
ইরাকে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠনের অংশ হিসেবে নতুন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্পিকার নিয়োগ দেওয়ার জন্য জোর দিয়েছেন তিনিসুন্নি জঙ্গিরা লড়াই করে ইরাকের একটি বিরাট অংশ দখল করে নিয়েছেজঙ্গিদের নিবৃত্ত করতেই ইরাক সরকারের সাথে কাজ করছে মার্কিন সরকারইরাকে ড্রোন পাঠালেও এখনও সে দেশে বিমান হামলা করার অনুমতি দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাতবে, গত সপ্তাহে মি. ওবামা বলেছিলেন, প্রয়োজন হলে নির্ধারিত কিছু লক্ষ্যে তারা বিমান হামলা করবে
সূত্র : বিবিসি 

আজ শনিবার , জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি


শনিবারের রাশিফল

মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯): যাদের ভেতর দুজন মানুষ বাস করে, তাদের ভেতরকার যুদ্ধের ছাপ পড়তে থাকে চারপাশের মানুষের মধ্যে। তখন সে দ্বৈত সত্তার মানুষটি ক্রমেই সবার অপ্রিয় হতে থাকেন। কেন আপনাকে আর কারও বলে দিতে হবে যে, আপনি তেমনই একজন মানুষ হয়ে উঠছেন, যার উপস্থিতি যখন তখন চাইছেন না বন্ধুরা? কিছুদিন দূরত্ব বজায় রাখলেই পারেন।
বৃষ (এপ্রিল ২০ – মে ২০): নিজের ভার বুঝে চলছেন না ইদানীং। আপনাকে খেলো হতে দেখাটা কাছের মানুষদের জন্যে সইতে না পারা নির্যাতনের মতো। আপনার ব্যক্তিত্বে বৈচিত্র্য আনতে হয়ত বাইরের রঙের শরণাপন্ন হতে চাইছেন। কিন্তু ভেতরের রঙটাকে বদলালে সে বৈচিত্র্য অর্জনের কাজটি আরও সহজ হতো। দূরের ভ্রমণ হচ্ছে ব্যক্তিত্বে বৈচিত্র্য আর উদারতা আনার অন্যতম উপায়।
মিথুন (মে ২১ – জুন ২০): দেখুন মানুষ প্রকৃতির বাইরের কোনো অতিপ্রাকৃতিক সৃষ্টি নয়। যে কারণে পৃথক কোনো অহঙ্কারে ভোগার কোনো অবকাশ নেই। লক্ষ্য করলে দেখতে পাবেন, কোনো কোনো মানুষ খুব গোপনে আপনার মনোযোগ প্রত্যাশা করছে। এমন কেউ, যার কাছে আপনার মতামতের গুরুত্ব খুব সহজে ধরা পড়ে না, মনে হয়, সে আপনাকে একটু যেন অবহেলা করছে।
কর্কট (জুন ২১ – জুলাই ২২): সবাইকে জীবনের কোনো এক সময় বুঝতে হয়, পৃথিবীতে কোনো লক্ষ্যেরই কোনো সংক্ষিপ্ত পথ নেই। সেটা ধনবান হওয়া থেকে শুরু করে কারও মন জয় করা পর্যন্ত সত্য। অন্তর্দ্বন্দ্বে ভুগতে থাকা মানুষের একটা বিচ্ছিন্ন সুবিধে রয়েছে। ধারণা করা হয়, এরা অন্য অনেকের চেয়ে সৃজনশীল হয়ে থাকেন। তবে আত্মহত্যাপ্রবণতা এদের বেশি। আপনার খুব যত্নের কোনো মানুষ এমন ঝুঁকিতে আছেন।
সিংহ (জুলাই২৩- আগস্ট২২): এ সপ্তাহে এ রাশির বেকারদের কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অধীনস্থ কাজের বিশাল পরিসরে যদি প্রবেশ করতে হয়, তো নিজস্ব দর্শনের কথা মনে রাখতে হবে সর্বাগ্রে। অনেকের ধারণা নিজস্ব দর্শন জলাঞ্জলি দিয়ে তবেই অধীনস্থ হতে হয়। যারা এমন ধারণা করে থাকেন, তারা দিন দিন একজন ছোট মানুষে পরিণত হতে থাকেন।
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): দিনের প্রতিটি মুহূর্তে এমনও হতে পারে যে আপনি আপনাকে বিশ্বাস করতে পারছেন না। এমনটি নয় যে আপনি ভীষণ সমস্যার মধ্য দিয়ে যাবেন। আপনার সঙ্গে কার আজ বনিবনা হবে না। একজন তেঁদড় লোকের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে যেকিনা আপনাকে দেখিয়ে দিবে সুস্পষ্ট সাফল্যের পথ। অর্থ আসবে মেপে মেপে।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): প্রকৃতি আজ আপনার সহায় থাকবে। যেদিকে যাবেন সেদিকেই সূর্যের মত সাহায্যের কিরণ পাবেন। মেঘলা হবে দিন তবে মনের নয়। সাংসারিক কাজ নিয়ে আজ একটু ব্যস্ত হয়ে উঠবেন। দূর থেকে আসা আত্মীয় আজ আপনাদের ভোগাবে। নতুন বাড়ির কাজে হাত দেওয়া হতে পারে।
বৃশ্চিক (অক্টোবর২৩ – নভেম্বর২১): কেন যেন আপানে কেউ ভরসা করতে পারছে না। আপনাকে শত্রু ভাবছে সারাক্ষণ কারণটা তেমন কিছুই নয়। আপনি চাপা স্বভাবের সেটা হয়ত তারা জানে না, তাই এমনটি করছে। আপনি তাদের সঙ্গে হেসে কয়েকদিন কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে গেছে। অর্থ কিন্তু আসছে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): বাণিজ্যে কেমন যাবে দিন তা হয়তো বুঝে উঠতে পারবেন না। আপনাকে চলমান রাখতে আপনার সহকর্মীরা বেশ উৎসাহ দিবে। বিদেশ যাত্রা এবার আর কেউ ঠেকাতে পারবে না, একদম বলে রাখলাম। আপনি যাতে অল্পেই সন্তুষ্ট থাকেন সেজন্য আপনার জীবনের শুরু থেকেই একটি গুণ আপনি রপ্ত করে ফেলেছেন। সেটাকেই এখন খুঁজে কাজে লাগান। ভ্রমণের জন্য দিনটি অভিনব।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): সংসারে কিছু বাড়তি ঝামেলার সম্মুখীন হবে তবে কর্মক্ষেত্রে সুস্পষ্ট একটি অবস্থানে পৌঁছে যাবেন যেখানটিতে আপনি বরাবরই যেতে চান। আপনাকে কেউ আজ দমিয়ে রাখতে পারবে না আশাকরি। আপনার জন্য কেউ না কেউ অপেক্ষায় থাকবে এমনটা ভুলেও মনে আনবেন না। অর্থের সাথে আজ বেশ বোঝাপড়া হবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): কাকে কী যেন বলতে চাইছেন কিন্তু পারছেন না। আজ বলে ফেলুন, দেখবেন কিছুই হবে না বরং দেখবেন কত সহজেই কাজটা হয়ে যাবে। বাড়ির কর্তাদের সঙ্গে কথা কাটাকাটি হবে সামান্য। সৃষ্টির দিকে তাকিয়ে আপনি আজ আবেগি হয়ে যাবেন। আপনাকে কেন কেউ বুঝে না সেটা আপনি জানতে পারবেন আজ দিনের শেষ ভাগে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজ দেখা হয়ে যাবে কর্কট রাশির কারো সঙ্গে, বিবাদে জড়িয়ে যাবেন মকরের সাথে তবে ভাব ভালোবাসা যা হবার তা কন্যা রাশিতেই হবে। আর্থিক সংকট উৎরে গিয়ে সুবিধাজনক একটা অবস্থানে আপনি পৌঁছে যাবেন সেটা নিশ্চিত। কেউ আজ ধার চাইলে ফিরিয়ে দিবেন না। দিনটি বিশেষ অর্থে আজ মায়াবী হবে।

জনপ্রিয় সঙ্গিত শিল্পী পড়শীর ওয়েবসাইট হ্যাক করলেন তার প্রেমিক!

জনপ্রিয় সঙ্গিত শিল্পী পড়শীর ওযেবসাইট হ্যাক করেছেন তানজিম নামের এক যুবক, যিনি কথার মাধ্যমে বোঝানর চেষ্টা করেছেন- তিনি পড়শীর প্রেমিক
পড়শীর ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে প্রথমেই লেখা, হেই বেবি..আই এম ব্যাক
তারপরই হ্যাকার লিখেছেন, তুমি কি এখনো আমাকে ভুল বুঝে থাকবা? একটাবার সরি বলতেও দিবা না?
এরপরই নির্দেশের সুরে সেই প্রেমিক বলেছেন, আনব্লক করো, নয়তো ইমেইল দিছি রিপ্লে করোকথা আছেইতি, তোমার পাগল
এর নিচেই প্রেমিক আকুল আবেদন জানিয়েছেন, লাভ মি অর কিল মি
এমন কথাবার্তায় এখন স্বভাবতই প্রশ্ন উঠছে সবার মনে, এই তানজিম কে? কি সম্পর্ক তানজিমের সাথে পড়শীর?
সেই সাথে সবার মনেই জানার আগ্রহ জন্মেছে, তানজিম কি আসলেই রূপসী গায়িকা পড়শীর প্রেমিক?


ক্রিকেটার থেকে কসমেটিক ব্যবসায়ি সাকিব


বিশ্ববিখ্যাত সব কমমেটিকসের ব্রান্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কসমিক জোভিয়ানের।
শুক্রবার ঢাকার আধুনিকতম শপিং মল যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরের এ ব্লকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এর উদ্বোধন করা হয়।

বিকাল সাড়ে ৫টায় সাকিবের কসমিক জোভিয়ান এর উদ্ধোধনিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা ও তরুণ পেসার তাসকিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে সাধারণ দর্শকদের জন্য উপস্থিত বক্তব্য দেন কসমিক জোভিয়ান চেয়ারম্যান সাকিব আল হাসান।
এরপর সাকিব আল হাসানের স্ত্রী শিশির কেক কেটে কমসিক জোভিয়ানের উদ্ধোধন করেন। এ সময় তার পাশে ছিলেন সাকিব আল হাসান,মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদ। এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিউটিশিয়ান কানিজ আলমাস খান ও জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকি।
এসময় সাকিব আল হাসান বলেন,‘আমাদের উদ্দেশ্য শুধুই বানিজ্য নয়। আমরা এই প্রতিষ্ঠানের মুনাফার একটি অংশ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে ব্যায় করা হবে।’

ইতিহাসের পুনরাবৃত্তি চায় ব্রাজিল


গ্রুপ লিগে শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবলের নমুনা তুলে ধরেছে ব্রাজিলনিজের মাঠে একশো শতাংশ ছন্দে ফেরার ইঙ্গিত পাওয়া গিয়েছে লুইস ফেলিপে স্কোলারির দলেরফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন যত দিন গড়াবে ততই সেরা ছন্দে ফিরবেন নেইমাররাশনিবার বেলোহরাইজোন্তেতে প্রি-কোয়ার্টার ফাইনালে চিলির মুখোমুখি হতে চলেছে ব্রাজিলচিলি এবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে দুই গোলে হারিয়ে দিয়ে চমক তৈরি করেছেতাই স্যাঞ্চেজদের হালকাভাবে নেওয়া যাচ্ছে নাব্রাজিল কী পারবে চিলিকে হারিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে? নাকি ব্রাজিলের বিরুদ্ধে অঘটন ঘটাবে চিলি? আর মাত্র ১২ ঘণ্টাতার পরই নির্ধারিত হয়ে যাবে কোন দল কোয়ার্টার ফাইনালে যাচ্ছেতবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হওয়ার আগে দুটো দলই চার্জড হয়ে রয়েছে

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইতিহাস কিন্তু ব্রাজিলের সঙ্গেই রয়েছেকী ইতিহাস? বিশ্বকাপের ইতিহাসটা অবশ্য চিলির পক্ষে নেই১৯৯৮ ও ২০১০ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে চিলির হাতে বিদায়ের টিকিট ধরিয়ে দিয়েছিল ওই ব্রাজিলইইতিহাস সঙ্গে থাকলেও লুইস ফেলিপে স্কোলারি কিন্তু চিলিকে দ্বিতীয় রাউন্ডে এড়িয়ে যেতে চেয়েছিলেনস্কোলারির কথায় বিস্ময় তৈরি হলেও তিনি সত্যি কথায় বলেছেনব্রাজিলের কোচ বলেছিলেন, চিলির সঙ্গে দ্বিতীয় রাউন্ডের খেলা না পড়লেই ভালো হতোএর আগে দুবার আমি চিলির বিপক্ষে খেলেছিআমি জানি, প্রতিপক্ষ হিসেবে তারা কতটা কঠিনঅনেকেই মনে করছেন, আমরা খুব সহজেই চিলিকে হারিয়ে দেবকিন্তু তাদের ভাবনাটা সম্পূর্ণ ভুলবিশ্বকাপে প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ থাকলে আমি কখনোই চিলিকে বেছে নিতাম নাযদিও ভিদাল, সাঞ্চেজদের ভয়ে গুটিয়ে নেয় স্কোলারিতবে চিলিকে এড়িয়ে গেলেই ভাল হত বলে মনে করছেন তিনি

চিলির মুখোমুখি হওয়ার ২৪ ঘণ্টা স্কোলারি অবশ্য বেশ মুডেই রয়েছেগ্রুপ লিগের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে যে ফুটবল খেলেছিলেন নেইমাররা তাতেই প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে ব্রাজিলনিজের দেশে এবার চিলিকে মাত করতে মরিয়া নেইমাররাচিলি প্রসঙ্গে স্কোলারি বলেছেন, চিলি শক্তিশালী দল সে বিষয়ে বলার অপেক্ষা রাখে নাতাই আমরা ওদের নিয়ে সতর্কতবে দল যে ফুটবল খেলছে তাতে না জেতার কোনও কারণ নেইনেইমারও মনে করছেন চিলি শক্তিশালী দল হলেও তাদের হারানো কোনও সমস্যা হবে নাক্যামেরুনের বিপক্ষে দুটো গোল করেছেনচিলি ম্যাচেও জ্বলে উঠতে চান ব্রাজিলের সুপারস্টার

এদিকে ব্রাজিলকে ধাক্কা দিতে মরিয়া চিলিদলের অন্যতম তারকা ভিদাল বলেছেন, ব্রাজিলকে হারানোর কথা বলছেন? ওটা আমাদের স্বপ্নচিলি চমক সৃষ্টি করতে পারেআমরা বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছিফলে ব্রাজিলকেও হারাতে পারবএখন দেখার চিলিকে হারাতে পারে কি না ব্রাজিলনাকি চিলি কোনও অঘটন ঘটায়
সূত্র: কলকাতা ২৪x