Sunday, March 30, 2014

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুটি মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে চার্জ গঠন করার প্রতিবাদে জাতীয়তবাদাী আইনজী ফোরাম দেশের সকল বারে ১ এপ্রিল পতাকা মিছিল ও ৩ এপ্রিল প্রতীকী অনশন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে।



রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসুচি ঘোষণা করা হয়।



সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসরাম মিয়া। এ সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।



রফিকুল ইসলাম মিয়া বলেন, গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বেগম খালেদা জিয়াসহ তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার ৩ নম্বর আদালতের বিচারক বাসুদেব রায়।



নিজ কক্ষে বসে এভাবে অভিযোগ গঠন করা আইন সংঘত নয় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা নজিরবিহীন। বিচার বিভাগ ধ্বংসের ষড়যন্ত্র।


তিনি বিচারক বাসুদেব রায়ের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন।

আদমি পার্টিকে সমর্থনের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন আমির খান


আন্তর্জাতিক ডেস্ক -
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে গুঞ্জন চলছে, বলিউড সুপারস্টার আমির খান দেশের নব্য রাজনৈতিক দল আম আদমি পার্টি (এএপি)-কে সমর্থন দিচ্ছেন। 


কিন্তু এ গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন আমির খান। এমনকি এএপিকে তিনি যে সমর্থন দেননি সেটি লিখিতভাবে নির্বাচন কমিশনকে অবগত করেছেন।

ইসিকে  লেখা চিঠিতে আমির সাফ জানিয়েছেন, তিনি আম আদমিসহ বিশেষ কোনো দলে নিজেকে জড়াচ্ছেন না।

বলা হচ্ছে, এএপির কয়েকজন প্রার্থী টুইটারে আমির ছবি তাদের নির্বাচনী প্রচারণার পোস্টারে ব্যবহার করেছেন। তাদের দাবি, ৪৯ বছর বয়সী আমির তাদের সমর্থন দিয়েছেন।

আমিরের মুখপাত্র বলেছেন, আমির খান কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে জড়াচ্ছেন না। এমনকি তিনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন দিচ্ছেন না বা প্রচারণা চালাচ্ছেন না।

শোষণ থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির প্রয়োজন।: অর্থমন্ত্রী




ভাষা জাতীয় ঐক্য সৃষ্টি করেছে। সেই ঐক্যের জোরে আমরা স্বাধীনতা অর্জন করেছি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর গণপূর্ত ভবন মিলনায়তনে শুক্রবার ‘মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যবে এ কথা বলেন তিনি। ওয়ান্ডার্স মিডিয়া আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আমিন জুয়েলার্সের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, শোষণ থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির প্রয়োজন। এখনও দেশের ২৬ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করেছে। আর অতি দারিদ্র্যসীমার নিচে রয়েছে ১৩ শতাংশ মানুষ। দারিদ্র্য নিরসনে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করছে সরকার।’

মুহিত বলেন, ‘বেসরকারি ব্যাংকের সুদ সরকার নিয়ন্ত্রণ করে না। শিল্পপতিরা যখন ব্যাংকার হন তখন উচ্চ সুদ হার নির্ধারণ করেন। আর যখন ব্যাংক ছাড়েন তখন এ শিল্পপতিরাই সুদ হার কমানোর জন্য হই চই শুরু করেন।’

বিশেষ অতিথির বক্ত্যবে মার্কেনটাইল ব্যাংকের চেয়ারম্যান এম আমান উল্লাহ বলেন, পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে করপোরেট ট্যাক্স বেশি। এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় তিনি করপোরেট ট্যাক্স কমানোর অনুরোধ জানান।

প্রধান আলোচকের বক্তব্যে ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী বলেন, ‘ব্যাংকিং খাতে উচ্চ সুদ হার বিরাজ করছে। এত উচ্চ সুদ দিয়ে শিল্পায়ন সম্ভব নয়।’

টাঙ্গাইলে প্রিজাইডিং অফিসারসহ ১৯ জন সাসপেন্ড


টাঙ্গাইল-৮ উপনির্বাচনে ৯১ নম্বর ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ ১৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভোটগ্রহণের আগের দিন এ-কেন্দ্রে ব্যালট পেপারে সিল দিয়ে বাক্স ভরে রাখার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করার পাশাপাশি মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সামীয়ক বরখাস্ত হওয়া হলেন প্রিজাইডিং অফিসাররা হলেন: শুকুর মাহমুদ মিয়া (প্রধান শিক্ষক, কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়), সহকারী প্রিসাইডিং অফিসার- মো. মাহিনুর রহমান (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর) মো. আ. জলিল মিয়া (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর), মো. আব্দুছ ছামাদ (সহকারী শিক্ষক, জমশেরনগর ভিএসআই উচ্চ বিদ্যালয়, সখীপুর), মো. আজহার আলী (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর), গোপীনাথ বসু (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর), মো. মোজাম্মেল হক (সহকারী শিক্ষক, প্রতিমা বঙ্কি একতা উচ্চ বিদ্যালয়, সখীপুর)।

কোমর ব্যথা থেকে মুক্তির কিছু উপায়


কোমরে ব্যথা মোটামুটি একটি পরিচিত সমস্যা। কম-বেশি সব মানুষের এই সমস্যায় ভুগে থাকেন। সমস্যা যেহেতু আছে, এর সমাধানও নিশ্চয়ই আছে? এই সমস্যা থেকে মুক্তির জন্য ব্যায়াম খুব জরুরি। তবে এ ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বনও প্রয়োজন। চলুন তাহলে জেনে নেওয়ার যাক কোমর ব্যথা সারানোর কয়টি সহজ উপায়।

  • মাটি থেকে যদি কিছু তুলতে হলে নীচু হয়ে তোলার চাইতে হাঁটু গেড়ে বসুন, তারপর তুলুন। এতে করে কোমরের উপর চাপ কম পড়বে এবং ব্যথা অনুভব হবে না।
  • ঘাড়ে ভারী কিছু তুলবেন না, এতে কোমরে ব্যথা বেশি অনুভূত হয়। যদি পিঠে ভারী কিছু বইতে হয় তবে সামনের দিকে ঝুঁকে হাঁটুন।
  • ৩০ মিনিটের বেশি একনাগারে দাঁড়িয়ে বা বসে থাকবেন না। দীর্ঘ সময় যদি হাঁটতে হয় তবে হিল জুতা এড়িয়ে চলুন। অনেকক্ষণ যদি একনাগারে দাঁড়িয়ে থাকতে হয় তবে কিছুক্ষণ পর শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে নিন। মাঝে সামান্য বসে বিশ্রাম নিয়ে নিন।
  • গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হুইল থেকে দূরে না বসে সোজা হয়ে বসুন।
  • সামনের দিকে ঝুঁকে কাজ করবেন না। বসে কাজ করার সময় কোমরে নরম কিছু দিয়ে সাপোর্ট দিয়ে রাখুন। এমনভাবে বসুন যাতে হাঁটু ও উরু মাটির সমান্তরালে থাকে। নরম গদি বা স্প্রিংযুক্ত চেয়ার পরিহার করুন।
  • শোয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে উপুর হয়ে না শুতে হয়। ফোম ও স্প্রিংয়ের গদি যুক্ত বিছানায় ঘুমাবেন না। খেয়াল রাখবেন যাতে বিছানা শক্ত ও চওড়া হয় এবং তোষক পাতলা ও সমান থাকে৷
  • ওজন নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থকর ডায়েটচার্ট মেনে খাবার খান।
  • নিয়মিত শরীরচর্চা করুন। নিয়ম করে প্রতিদিন দুইবেলা হাঁটুন।



ঘরের বিভিন্ন কাজ করার সময় মেরুদণ্ড সাধারণ অবস্থায় এবং কোমর সোজা রাখুন।যারা কোমরের ব্যথায় ভুগছেন, তারা বিছানা থেকে ওঠার সময় সতর্ক হোন। চিৎ হয়ে শুয়ে প্রথমে হাঁটু ভাঁজ করুন। এবার ধীরে ধীরে এক পাশে কাত হোন। পা দু’টি বিছানা থেকে ঝুলিয়ে দিন, কাত হওয়া দিকে কনুই ও অপর হাতের তালুর ওপর ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ান।

বি.এন.পির অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ


'প্রথম' রাষ্ট্রপতিবিষয়ক কয়েকদিনের টানা বিতর্ককে কেন্দ্র করে বিএনপির ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওয়েবসাইটটিতে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানকে সপ্তম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা ছিল। 
কিন্তু সম্প্রতি দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও পরবর্তীতে চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের আর সব নেতা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করেন। এ দাবির সঙ্গে ওয়েবসাইটটিতে দেওয়া তথ্যের চরম গরমিলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বিএনপি। এরই প্রেক্ষাপটে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।
মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের 'প্রথম' রাষ্ট্রপতি ও 'স্বাধীনতার ঘোষক'। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানীতে এক অনুষ্ঠানে তারেক জিয়ার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও দাবি করেন, তার স্বামীই ছিলেন দেশের 'প্রথম' রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার রাতে বিএনপির নিজস্ব ওয়েবসাইটে (https://bangladeshnationalistparty-bnp.org) প্রবেশ করে দেখা যায়, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সপ্তম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

হলমার্কের বিরুদ্ধে আরেকটি অর্থঋণ মামলা সোনালী ব্যাংকের


ইতিহাসের বৃহত্তম ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আরেকটি অর্থঋণ মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক।
হলমার্কের আরেকটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৯ কোটি ৯২ লাখ ৯২ হাজার ১১৩ টাকা আদায়ের নিমিত্তে নতুন মামলাটি দায়ের করা হয়েছে।
আজ রবিবার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যাংকটির হোটেল শেরাটন(বর্তমান রুপসী বাংলা)শাখার কর্মকর্তা আব্দুস সালাম এ মামলা দায়ের করেন।  এ নিয়ে হলমার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিবাদী করে মোট ১০টি মামলা দায়ের হলো।