Sunday, March 30, 2014

কোমর ব্যথা থেকে মুক্তির কিছু উপায়


কোমরে ব্যথা মোটামুটি একটি পরিচিত সমস্যা। কম-বেশি সব মানুষের এই সমস্যায় ভুগে থাকেন। সমস্যা যেহেতু আছে, এর সমাধানও নিশ্চয়ই আছে? এই সমস্যা থেকে মুক্তির জন্য ব্যায়াম খুব জরুরি। তবে এ ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বনও প্রয়োজন। চলুন তাহলে জেনে নেওয়ার যাক কোমর ব্যথা সারানোর কয়টি সহজ উপায়।

  • মাটি থেকে যদি কিছু তুলতে হলে নীচু হয়ে তোলার চাইতে হাঁটু গেড়ে বসুন, তারপর তুলুন। এতে করে কোমরের উপর চাপ কম পড়বে এবং ব্যথা অনুভব হবে না।
  • ঘাড়ে ভারী কিছু তুলবেন না, এতে কোমরে ব্যথা বেশি অনুভূত হয়। যদি পিঠে ভারী কিছু বইতে হয় তবে সামনের দিকে ঝুঁকে হাঁটুন।
  • ৩০ মিনিটের বেশি একনাগারে দাঁড়িয়ে বা বসে থাকবেন না। দীর্ঘ সময় যদি হাঁটতে হয় তবে হিল জুতা এড়িয়ে চলুন। অনেকক্ষণ যদি একনাগারে দাঁড়িয়ে থাকতে হয় তবে কিছুক্ষণ পর শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে নিন। মাঝে সামান্য বসে বিশ্রাম নিয়ে নিন।
  • গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হুইল থেকে দূরে না বসে সোজা হয়ে বসুন।
  • সামনের দিকে ঝুঁকে কাজ করবেন না। বসে কাজ করার সময় কোমরে নরম কিছু দিয়ে সাপোর্ট দিয়ে রাখুন। এমনভাবে বসুন যাতে হাঁটু ও উরু মাটির সমান্তরালে থাকে। নরম গদি বা স্প্রিংযুক্ত চেয়ার পরিহার করুন।
  • শোয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে উপুর হয়ে না শুতে হয়। ফোম ও স্প্রিংয়ের গদি যুক্ত বিছানায় ঘুমাবেন না। খেয়াল রাখবেন যাতে বিছানা শক্ত ও চওড়া হয় এবং তোষক পাতলা ও সমান থাকে৷
  • ওজন নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থকর ডায়েটচার্ট মেনে খাবার খান।
  • নিয়মিত শরীরচর্চা করুন। নিয়ম করে প্রতিদিন দুইবেলা হাঁটুন।



ঘরের বিভিন্ন কাজ করার সময় মেরুদণ্ড সাধারণ অবস্থায় এবং কোমর সোজা রাখুন।যারা কোমরের ব্যথায় ভুগছেন, তারা বিছানা থেকে ওঠার সময় সতর্ক হোন। চিৎ হয়ে শুয়ে প্রথমে হাঁটু ভাঁজ করুন। এবার ধীরে ধীরে এক পাশে কাত হোন। পা দু’টি বিছানা থেকে ঝুলিয়ে দিন, কাত হওয়া দিকে কনুই ও অপর হাতের তালুর ওপর ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ান।

No comments:

Post a Comment