Tuesday, July 15, 2014

ফটোগ্রাফারদের যথার্থ জবাব দিলেন সালমান

ফটোগ্রাফাররা বয়কট করেছিলেন সালমান খানকেতাদের বক্তব্য ছিল সালমান তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং তাঁর দেহরক্ষীরাও তাঁদের কাজে বাধা দিয়েছেনএবার বলিউডের দাবাঙ খান নিজের প্রতিক্রিয়া জানালেনসালমান জানিয়েছে, ফটোগ্রাফাররা তাঁকে বয়কট করেছেন বলে তিনি ভীষণ খুশিতিনি জানান, আমি আশা করি তাঁরা তাঁদের এই সিদ্ধান্ত এটা জেনেও অটল থাকবেন যে এটা করলে তাদের জীবিকায় সমস্যা হতে পারে
সালমান জানান বাবা সিদ্দীকির ইফতার পার্টিতেও ফটোগ্রাফাররা মন্ত্রীদের মাথায় উঠে পড়ছিলেনতিনি বলেন আমি ভেবে পাই না ফটোগ্রাফাররা সব সময় গায়ে উঠে ছবি তোলেন কেন? বর্তমানে তাঁরা উন্নত ডিজিটাল লেন্স ব্যবহার করেন যার সাহায্যে দূর থেকেই তাঁরা ছবি তুলতে পারেন সঙ্গে সালমান এও জানান ফটোগ্রাফাররা সবসময় খারাপ ব্যবহারও করেনসালমান খান অভিনীত ছবি কিক খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছেছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকেএরপর করণ জোহরের শুদ্ধি ছবিতেও কাজ করবেন তিনিযদিও এই ছবিতে সালমানের বিপরীতে লিডিং লেডি এখনো ঠিক করা হয়নি


No comments:

Post a Comment