পাকিস্তানের উপজাতী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তান এলাকায় বুধবার মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ১৮ জঙ্গি নিহত হয়েছে বলে ডন পত্রিকা জানিয়েছে। তবে নিহতের এ সংখ্যা কোনো নির্ভরযোগ্য সূত্রের দ্বারা যাচাই করা সম্ভব হয়নি।
পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ডন জানায়, দক্ষিণ ওয়াজিরিস্তানের দাত্তাখেল এলাকায় মনুষ্যবিহীন ড্রোন বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালান হয়।এর আগে গত ১০ জুলাই অন্য এক ড্রোন হামলায় উত্তর ওয়াজিরিস্তানে কমপক্ষে ছয় জন প্রাণ হারিয়েছিল।
এদিকে পাকিস্তান সরকার এই মার্কিন ড্রোন হামলার সমালোচনা্ করে বলেছে, তাদের এ জাতীয় কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব এবং ভৌগলিক সংহতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই ড্রোন হামলা সীমান্তবর্তী ওই অঞ্চলটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত চলমান ‘জারবি আজব’ সেনা অভিযানকে ক্ষতিগ্রস্ত করেছে।
এর আগে ড্রোন হামলায় গত ১৮ জুন আট এবং ১১ জুনের হামলায় আরো ১৬ জঙ্গি প্রাণ হারিয়েছিল।

No comments:
Post a Comment