বিশ্বকাপ ফাইনালের পর দুঃখে যন্ত্রণায় কাতরাচ্ছেন লিওনেল মেসি। মোটামুটি তিনটি ঘটনা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে সব সময়।এক. জার্মানির কাছে পরাজয়। দুই. ফাইনালে কোনো গোল করতে না পারা। তিন. গোল্ডেন বল পেয়ে সমালোচিত হওয়া।
এসব নিয়ে অস্থির সময় পার করছেন মেসি। ওইদিনের স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। মেসি জানিয়েছেন, দলের পক্ষে গোল করতে না পারায় নিজেকে ক্ষমা করতে পারছেন না তিনি।অন্যদিকে বিশ্বকাপে সেরা ফুটবলার নির্বাচিত হয়ে সোনার বল পেয়েছেন মেসি। কিন্তু ওই পুরস্কার নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। এ দিক দিয়েও মেসির যন্ত্রণা আকাশ সমান।
সোনার বল পাওয়া নিয়ে নিজের দেশের ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনা বলেছেন, ‘মেসি সোনার বল পাওয়ার যোগ্যই নয়।’ আরও অনেকেই মেসির পুরস্কারের সমালোচনা করেছেন।
কিন্তু বিশ্বকাপ না পাওয়ার যন্ত্রণাই তার কাছে বড় হয়ে দেখা দিয়েছে। মেসি বলেছেন, ‘আমি আর্জেন্টিনার মানুষকে বিশ্বকাপ দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা পারিনি। ফাইনালে ওঠার পর বিশ্বাস হয়েছিল আমরা বিশ্বকাপ জিততে পারব। তিনটি সুযোগ পেয়েছিলাম। কিন্তু ব্যর্থ হয়েছি।’

No comments:
Post a Comment