Wednesday, July 16, 2014

বিবসনা হয়ে ঘুমালে কি বিবাহিত জীবন সুখের হয়?

যারা ঘুমানোর সময় শরীরে কোনো কাপড় রাখেন না তাদের সুখ ও বৈবাহিক সম্পর্ক অন্যদের তুলনায় কেমন হয় এ বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল? সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, যারা ঘুমের সময় দেহে কোনো কাপড় রাখেন না তাদের বিবাহিত সম্পর্ক অন্যদের তুলনায় সুখী হয়এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস
গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতিরা বিবসনা হয়ে ঘুমান তারা অন্যদের তুলনায় বিবাহিত জীবনে বেশি সুখী এবং সন্তুষ্ট থাকেনগবেষণায় এক হাজার ব্রিটিশ ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা বিবসনা হয়ে ঘুমায় তাদের শতকরা ৫৭ ভাগ জানিয়েছে তারা বিবাহিত জীবনে সুখীনিউ হ্যাম্পশায়ারভিত্তিক একটি প্রতিষ্ঠান কটন ইউএসএ-এর করা গবেষণায় এসব তথ্য উঠে এসেছে
গবেষণায় আরও উঠে এসেছে, বিছানা আরামদায়ক হলে তা দম্পতিদের মধ্যে সুখের মাত্রা বাড়িয়ে তুলতে সহায়তা করেঅন্যদিকে বেডরুমের নোংরা মেঝে, খাবার ছড়িয়ে ছিটিয়ে রাখা ও বিছানায় বহু জিনিস রাখা এর বিপরীত কাজ করে। 

No comments:

Post a Comment