ক্রিকেট আইপিএল এর মধ্যে দিয়ে শাহরুখ খান, প্রীতি জিনতা তাদের ক্রিকেটের প্রতি ভালোলাগা দেখানোর
পর থেকেই তৈরি হয়েছে তারকাদের খেলার প্রতি আকর্ষণ। সেই
ক্রীড়াপ্রেমীদের মধ্যে অক্ষয় কুমার, হানি সিংয়ের পর এবার নাম লেখালেন সোনাক্ষী সিনহা। আগামী ৯ আগস্ট থেকে লন্ডনে যে ‘ওয়ার্ল্ড কাবাডি লিগ’ শুরু হবে, সেখানে ‘দ্য হায়রে গ্রুপ’ সঙ্গে মিলিতভাবে একটি দল কিনলেন ‘দাবাং’ খ্যাত এই নায়িকা। সোনাক্ষী সংবাদমাধ্যমকে জানান, ‘ আমি এই কাবাডি লিগের সঙ্গে যুক্ত হয়ে খুব আনন্দিত
হয়েছি। এটি আমার প্রথম পদক্ষেপ দেশের খেলাকে
উন্নত করার জন্য।’ দলটির কি নাম
হবে এখনও তা নির্ধারিত হয়নি। ২৬টি দেশজুড়ে এই
কাবাডি লিগটি হবে এবং ‘ফর্মুলা ওয়ান’ খেলার ধরন মেনে এই লিগটিতে খেলা হবে।

No comments:
Post a Comment