Thursday, July 17, 2014

রসুনের ১০টি দারুণ ব্যবহার যা নাও জানতে পারেন

রসুন শুধুমাত্র রান্নার কাজে লাগে এমনটি নয়পেঁয়াজ গোত্রের এই খাদ্যটি 'দুর্গন্ধযুক্ত গোলাপ' নামে পরিচিতবিভিন্ন রোগ দূরে রাখাসহ আরো বহু উপকারিতা লুকিয়ে রয়েছে রসুনেএখানে জেনে নিন এমনই ১০টি দারুণ গুণের কথা
১. হৃদযন্ত্র ও লিভারের উপকার : প্রতিদিন রসুনের একটি বা দুইটি করে কোয়া খেলে তা স্বাস্থ্যকর হার্ট ও লিভার দেয়এতে অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানও রয়েছেএটি বিপাক ক্রিয়া সুষম করে
২. কফ ও কাশি : যেকোনো বয়সে সর্দি-কাশির জন্য উপকারী রসুনএর অ্যান্টি-অক্সিডেন্টস কফ এবং সাধারণ সর্দির জন্য বিশেষ উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে সাম্প্রতিক গবেষণায়প্রাকৃতিক কফ সিরাপ বানিয়ে নিন এভাবে- এক কাপ পানিতে এক কোয়া রসুন ছেঁচে দিন এবং তা মিনিট পাঁচেক গরম করুনএই পানিকে কিছুটা মিষ্টি করতে এক চামচ মধু দিয়ে নিন একং খেয়ে ফেলুনএ ছাড়া তিন কোয়া রসুন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলুনসর্দি-কাশি চলে যাবে
৩. খেলোয়াড়ের পা : ছত্রাক একদম পছন্দ করে না রসুনতাই খেলোয়াড়দের পায়ে যেমন ছত্রাক হয়, তেমনি আমাদের পায়েও ছত্রাক হয়দুই বা তিন কোয়া রসুন নিয়ে পানিতে দিয়ে গরম করুনতারপর একটি ফুটবাথে ওই পানি নিয়ে তাতে দুই পা ভিজিয়ে রাখুনএভাবে কয়েক দিন ধরে আধা ঘণ্টা করে ভিজিয়ে রাখলে ধীরে ধীরে উন্নতি হবে
৪. কেটে গেলে জ্বালা-পোড়া কমাতে : রসুনে প্রদাহজনিত যন্ত্রণা কমানোর উপাদান রয়েছেতাই কোথাও পুড়ে কালশিটে পড়লে বা কেটে গেলে যন্ত্রণা শুরু হলে সেখানে রসুনের কোয়া কেটে দিনদেখবেন যন্ত্রণা বেশ কমে এসেছে
৫. চুলকানি উপশমে : ত্বকের যে সব স্থানে চুলকানি হয়েছে সেখানে রসুনের কোয়া কেটে দিনএর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান চুলকানি দূর করে দেবে
৬. মশা দূরে রাখতে : আপনার ত্বকে যদি একটু রসুন ঘষে দেন, তবে আপনাকে নয় পাশের জনকে মশা কামড়াবেএর গন্ধ মশার জন্য একটু বেশি তীব্র যা সে সহ্য করতে পারে নাএভাবে মশা যেখানে রয়েছে সেখানে রসুন কেটে রেখে দিতে পারেন
৭. প্রাকৃতিক কীট-পতঙ্গ দমন : বাড়িতে বা আশপাশের বাজে কীট-পতঙ্গ দূর করতে বাড়িতেই ওষুধ বানাতে পারেনযেকোনো দোকান থেকে তরল সাবান কিনুনএকটি গামলায় পানি গরম দিয়ে তাতে দুই মুঠো রসুন ছেড়ে দিনবেশ কিছুক্ষণ গরম করে স্প্রে-বোতলে করে রসুনমিশ্রিত পানি নিয়ে তাতে এক টেবিল চামচ লিকুইড সাবান দিনএবার স্প্রে করুন
৮. জীবাণুমুক্তকরণ : একটি স্প্রে বোতল সাদা ভিনেগার দিয়ে পূরণ করুনএতে তিন-চারটি রসুনের কোয়া কেটে দিনকয়েক ফোঁটা লেবুর রস দিয়ে তা কাজের যেকোনো টেবিল বা আসবাবের উপরিতলে স্প্রে করুন এবং মুছে ফেলুনজীবাণুমুক্ত হয়ে যাবে
৯. ফাটা কাঁচ জোড়া লাগাতে : কাঁচ বা চুলের সামান্য ফেটে যাওয়া অংশ ঠিক করতে আঠার কাজ করে রসুনএকটি রসুন থেঁতলে নিয়ে এর ঘন রস ফাটা অংশে দিলে তা আটকে গেছে বলেই মনে হবেচুলে দিলে ফাটা উপরিভাগ দেখবেন মসৃণ হয়ে গেছে
১০. ডি-আইসার : শীতের দেশে গাড়িতে রসুনের লবণ বেশ কাজের ডি-আইসার হিসেবে কাজ করেতা ছাড়া রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য বরফ জমতে বাধা দেয় রসুনের লবণ
সূত্র : ইন্টারনেট 

No comments:

Post a Comment