পোপ ফ্রান্সিসকে নিজেদের সাক্ষর করা জার্সি
উপহার দিলেন মেসিরা। আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যাক্সিমিলানো রডরিগেজ ট্যুইটারে
লিওনেল মেসির সঙ্গে দলের সব ফুটবলারদের সই করা জার্সির ছবি পোস্ট করেছেন। রডরিগেজ
ট্যুইটারে লিখেছেন,‘ আমাদের
পক্ষ থেকে পোপ ফ্রান্সিসের জন্য এই উপহার’৷
পোপ ফ্রান্সিসের ফুটবল প্রেম সর্বজন বিদিত। আর্জেন্টিনার ক্লাব সান লোরেঞ্জোর সদস্যপদও রয়েছে বিশপ অফ রোমের। ভ্যাটিকান সিটির চিফ অফ সেরেমনিজ গিলের্মো কার্চ জানিয়েছেন, মারাকানায় মেসিদের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে পারেননি পোপ ফ্রান্সিস। ১৯৮৬ সালের পর মেসি-হিগুয়েনদের ঘিরেই আবারও বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর হয়েছিল আর্জেন্তিনা। কিন্তু ম্যাচের এক্সট্রা টাইমে জার্মানির গোৎসের গোল তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। সূত্র-ইন্টার্যাকশন ডট কম

No comments:
Post a Comment