Tuesday, July 15, 2014

কোনো কিছুই সান্ত্বনা দিতে পারছে না মেসিকে

ফাইনালে জার্মানির কাছে হার ভুলতে পারছেন না লিওনেল মেসিএখনো সেই হারের জ্বালা তাঁকে দগ্ধ করছেনিজেকে ক্ষমাও করতে পারছেন না বার্সেলোনার এই তারকা  বিশ্বকাপে সেরা ফুটবলার নির্বাচিত হয়ে সোনার বল পেয়েছেন মেসিওই পুরস্কার নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছেকিন্তু ফিফার পুরস্কার ও সমালোচনা দুটো নিয়েই মাথাঘামাতে চাইছেন না মেসিবিশ্বকাপ না পাওয়ার যন্ত্রণা তাঁকে বারবার কুঁড়ে কুঁড়ে খাচ্ছে
মেসি বলেছেন, আমি পুরস্কারের পরোয়া করি নাকোনো কিছুই পরোয়া করি নাকোনো কিছুই এখন আমাকে সান্ত্বনা দিতে পারবে নাআমি আর্জেন্টিনার লোকদের বিশ্বকাপ দিতে চেয়েছিলামকিন্তু সেটা পারিনি  একইসঙ্গে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ফাইনালে উঠার পর বিশ্বাস হয়েছিল আমরা বিশ্বকাপ জিততে পারবতিনটে  সুযোগ পেয়েছিলাম ৷কিন্তু তা কাজে লাগিয়ে বিশ্বকাপ জিততে পারলাম না

No comments:

Post a Comment