Tuesday, July 15, 2014

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন ক্লোসা

শেষ পর্যন্ত নিজের চতুর্থ আসরে বিশ্বকাপ শিরোপা জয় করা জার্মানির মিরোস্লাভ ক্লোসা আন্তর্জাতিক ফুটবল থেকে অবর নিতে পারেন
রবিবার রাতে অতিরিক্ত সময়ে জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারানোর পর নিজের প্রথম বিশ্বকাপ জয়ী পদক নিয়ে বাড়ি ফিরছেন ১২ বছর আগে ইয়োকোহামা ফাইনালে পরাজয়ের স্বাদ পাওয়া ক্লোসা
ব্রাজিলে বিশ্বকাপে সর্ব কালের সর্বোচ্চ গোল দাতা ৩৬ বছর বয়সী ক্লোসার এখন অবসর নেওয়ার কথাতবে তিনি হয়তো এখনো চালিয়ে যেতে পারেন
সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের বড় জয় পাওয়াা ম্যাচে বিশ্বকাপে নিজের ১৬তম গোল করা এ স্ট্রাইকার বলেন, জাতীয় দলের হয়ে আর খেলব কি না আমি এখনো তা বলতে পারছি না
দুই রাত ঘুমিয়ে ঘুমিয়ে আমি এ বিষয়ে চিন্তা করব এবং তার পর সিদ্ধান্ত নেব
জাপান-কোরিয়ায় ২০০২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে বিশ্বের সর্বোচ্চ আসরে অভিষেক ঘটে ল্যাৎসিওর এ স্ট্রাইকারেরসে বছর ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে পরাজিত হয় জার্মানরা
চার বছর পর তিনি গোল্ডেন বুট জয় করেনকিন্তু নিজ মাটিতে ইতালির কাছে পরাজিত হয়ে সেমিফাইনালেই বিদায় নেয় জার্মানি
চার বছর পর জার্মানরা তৃতীয় স্থান লাভ করলে বিশ্বকাপের দ্বিতীয় পদক নিয়ে দেশে ফিরতে হয় ক্লোসাকে
আর এবার নিজের সংরক্ষণে চ্যাম্পিয়ন পদক জমা করলেন তিনি
ক্লোসা বলেন, এটা অসাধারন, এ পদক সব কিছুর উর্ধেআমরা একবার রানার্স-আপ হয়েছি, দুইবার তৃতীয় হয়েছি, তবে এবার বিশ্বসেরা
এটা অবিশ্বাস্যএটা দারুণ এক অভিজ্ঞতা
দীর্ঘ দিন যাবত বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদোআর ব্রাজিলের মাটিতেই রোনালদোকে ছাড়িয়ে রেকর্ডটা নিজের করে নিলেন ক্লোসা
এবার বিশ্বকাপে ক্লোসার ১৬ গোলের দিকে নজর দেওয়া যাক :
কোরিয়া/জাপান-২০০২
, , ৩ : জার্মানি ৮-০ সৌদি আরব, গ্রুপ পর্ব :
জার্মানির হয়ে অভিষেক হওয়ার এক বছরের সামান্য কিছুদিন পরই নিজের প্রথম বিশ্বকাপে তুলনামূলক দুর্বল সৌদি আরবের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দুই গোল করেন ক্লোসাদ্বিতীয়ার্ধে হেড দিয়ে ম্যাচে নিজের তৃতীয়গোল করেন
৪ : জার্মানি ১-১আয়ারল্যান্ড, গ্রুপ পর্ব :
মাইকেল বালাকের ক্রস থেকে হেড দিয়ে ক্লোসা টুর্নামেন্টের চতুর্থ গোল করেও জার্মানির জয় নিশ্চিত করতে পারেননিঅতিরিক্ত সময়ে রবি কিন গোল করে আয়ারল্যান্ডের পক্ষে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন
৫ : ক্যামেরুন ০-২ জার্মানি, গ্রুপ পর্ব :
ম্যাচের ৭৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে শেষ ষোলর পথে আরো একধাপ এগিয়ে দেন ক্লোসাপাশাপাশি হেডের মাধ্যমে বিশ্বকাপে ৫ গোল করার রেকর্ড গড়েন তিনিটুর্নামেন্টে দল ফাইনালে উঠলেও আর কোনো গোল পাননি এ স্ট্রাইকার
জার্মানি ২০০৬
,৭ : জার্মানি ৪-২ কোস্টারিকা, গ্রুপ পর্ব
নিজ মাঠে বিশ্বকাপে জার্মান দলের প্রথম ম্যাচে দুই গোল করেন ক্লোসাম্যাচের ১৭ মিনিটে বাস্তিয়ান শোয়ানস্টেইগারের পাস থেকে খুব কাছ থেকে প্রথম গোল করেন তিনিদ্বিতীয়ার্ধের শুরুতে কোস্টারিকা গোলরক্ষক ফ্রান্সিসকো পোরাস ক্লোসার একটি হেড থেকে দলকে রক্ষা করলেও পরক্ষনেই পরাস্ত হনক্লোসা করেন দুই গোল
,৯ : ইকুয়েডর ০-৩ জার্মানি, গ্রুপ পর্ব :
পোল্যান্ডের বিপক্ষে ১-০গোলে জয়ের পর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচেও দুই গোল করেন ক্লোসা
১০ : জার্মানি ১-১ আর্জেন্টিনা (পেনাল্টিতে ৪-২), কোয়ার্টারফাইনাল :
রবার্তো আয়ালার হেড থেকে দেয়া গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আর্জেন্টিনাতাই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া এড়াতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে ওঠে জার্মানিম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে সমতা ফেরায় জার্মানরাটিম বোরোস্কির পাস থেকে হেড দিয়ে বিশ্বকাপে নিজের দশম গোল করেন ক্লোসা
শেষ পর্যন্ত পেনাল্টিতে ৪-২ গোলে জয় পায় জার্মানি
দক্ষিণ আফ্রিকা-২০১০
১১ : জার্মানি ৪-০ অস্ট্রেলিয়া, গ্রুপ পর্ব
এক তরফা ম্যাচে ফিলিপ লামের ক্রস থেকে ২৬ মিনিটে হেড দিয়ে দলের দ্বিতীয় গোল করেন ক্লোসা
১২ : জার্মানি ৪-১ইংল্যান্ড, গ্রুপ পর্ব
শেষ ষোলর স্মরনীয় ম্যাচে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের দীর্ঘ পাস থেকে বল কুড়িয়ে নিয়ে ২০ মিনিটে প্রথম গোল করেন
১৩,১৪ : আর্জেন্টিনা ০-৪ জার্মানি, কোয়ার্টারফাইনাল
কোয়ার্টারফাইনালের এক তরফা ম্যাচে জার্মানির হয়ে দুই গোল করেন ক্লোসাম্যাচের শুরুতেই টমাস মুলার প্রথম গোল করার পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পোডোলস্কির পাস থেকে দলের দ্বিতীয় গোল করেন ক্লোসাম্যাচ শেষ হওয়ার অল্প কিছুক্ষণ আগে মেসুত ওজিলের চমৎকার পাস থেকে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন ক্লোসা
ব্রাজিল-২০১৪
১৫ : জার্মানি ২-২ ঘানা, গ্রুপ পর্ব
জার্মানি গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে অকার্যকর করে রেখেছিল ক্লোসাকেবসিয়ে রেখেছিল সাইডলাইনেওই ম্যাচে ৪-০ গোলে জয় লাভ করে সাদা জার্সির দলটিতবে দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েই নিজের জাত চেনাতে ভুল করেননি বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডধারীঘানার কাছে হারতে যাওয়া ম্যাচের শেষভাগে এসে গোল করে দলকে সমতায় ফেরান ক্লোসাপাশাপাশি নিজের নামের পাশে লিখিয়ে নেন বিশ্বকাপের ১৫তম গোলটিপাশে বসেন ব্রাজিলিয়ান রোনালদোর
১৬ : ব্রাজিল ১-৭ জার্মানি, সেমি ফাইনাল
এ ম্যাচে একাধিক নতুন রেকর্ড সৃষ্টি হয়প্রথম রেকর্ডটি হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে ভাবে ব্রাজিলের পরাজয়যে ম্যাচে ৭ গোল হজম করেছে স্বাগতিক দলটিজার্মানদের বিশাল ব্যবধানে জয় পাওয়া এ ম্যাচেই একক ভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেন ক্লোসাবিশ্বকাপ ক্যারিয়ারে এটি ছিল ক্লোসার ১৬তম গোল। 

No comments:

Post a Comment