Wednesday, July 16, 2014

কাশ্মীরি লোকসংগীত গাইলেন তাবু ও শ্রদ্ধা

বলিউড অভিনেত্রী তাবু  এবং শ্রদ্ধা কাপুর ‘হায়দারে’ ছবির জন্য নিজেদের গলায় কাশ্মীরি লোকসংগীত গেয়েছেন। কাশ্মীরি এই লোকসংগীত ‘রোশে ভ্যালে’ গানটি কাশ্মীরের পুরনো বিখ্যাত একটি লোকসংগীত। এর পূর্বে শ্রদ্ধা কাপুর নিজের ‘এক ভিলেন’ ছবিতে ‘তেরি গালিয়া’ গানটি প্রথম গেয়েছিলেন এবং সেটি যথেষ্ট প্রশংসা পেয়েছিল দর্শক-সমালোচকদের থেকে। অন্যদিকে তাবু  নিজের গলায় এই প্রথম একটি গান গেয়েছেন বলে খুবই উচ্ছসিত। গোপন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে তাবু এবং শ্রদ্ধা এই গানটি সরাসরি গাইবেন একটি অনুষ্ঠানে। বিশাল ভরদ্বাজের এই ছবিটিতে তাব্বু এবং শ্রদ্ধা দুজনেই খুব গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস ‘হ্যামজলেট' অবলম্বনে নতুন এই ছবি ২ অক্টোবর মুক্তি পাবে। 

No comments:

Post a Comment