সংসদে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা যেন কাটছেই না। বুধবার
সংসদে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে অসংযত ভাষায় আক্রমণ করেন তৃণমূল
সাংসদ সুলতান আহমেদ। স্মৃতিকে ‘সাস-বহু’ সিরিয়ালের
আদর্শ বউমা বলে মন্তব্য করেন সুলতান। আরও বলেন, মন্ত্রী
হিসেবেও স্মৃতি যেন আদর্শ হওয়ার ধারা বজায় রাখেন। স্মৃতির পেশাগত জীবন
নিয়ে এমন খোঁচা দিয়ে কথা বলার বিরুদ্ধে এদিন নজিরবিহীনভাবে বিজেপি সাংসদের পাশ
দাঁড়ান কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতা রনজিৎ রঞ্জন ও সুস্মিতা দেব সঙ্গে সঙ্গে
তৃণমূলের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন। তাঁরা বলেন, স্মৃতির অভিনয়
ক্যারিয়ার নিয়ে সুলতানবাবুর এই মন্তব্য অশোভনীয়। তাঁকে ক্ষমা চাইতে
হবে। পরে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব এই মন্তব্যে দুঃখপ্রকাশ করেন। দেব
মনে করেন, সংসদে এরকম লিঙ্গবৈষম্যমূলক বক্তব্য রাখা উচিত নয়। মন্ত্রীত্ব
পাওয়ার জন্য স্মৃতি ইরানিকে শুভেচ্ছাও জানান দেব। কলকাতা।

No comments:
Post a Comment