Thursday, July 17, 2014

দেহকে স্থূল দেখাবে না এমন পোশাক কীভাবে খুঁজে নেবেন?


পোশকের মাধ্যমে শুধু ব্যক্তিত্ব প্রকাশ করা যায় তা নয়, আপনার দৈহিক গড়নটিকেও বদলে ফেলা যায়আপনার শারীরিক গঠন যেমনই হোক না কেনো, তাকে কিছুটা বদলে দিতে পারবেন পোশাকের মাধ্যমেমোটা হয়ে থাকলে রীতিমতো কয়েক কেজি কমিয়ে ফেলতে পারে পোশাকপোশাকের আকৃতি এবং কাপড় পছন্দ নিয়ে মানুষ প্রায়ই ভুল করেএখানে দেখে নিন বিশেষজ্ঞের পরামর্শপোশাক নির্বাচনে হাতে গোনা কয়েকটি ভুলের কারণে আপনার সুন্দর গঠনটিও বাজে দেখাতে পারে
১. নিম্ন মানের কাপড় : সাধারণত ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ ধরনের কাপড় বানানো হয়এগুলো ফুটপাথ থেকে শুরু করে ভালো দোকানেও পাওয়া যায়নিম্নমানের বাজে ফিনিশিংয়ের এসব কাপড় অনেকেই কিনে থাকেনএগুলো সাধারণত দেহের সঙ্গে খাপ খায় নাকাপড়ের মানের কারণে সরু দেহকেও বেশ মোটা দেখাতে পারেএসব কাপড় কেনার সময় সাবধাণতা অবলম্বন করা জরুরিসাধারণ মানের কাপড়ও ট্রেন্ড হয়ে উঠতে পারেতবে এসব কাপড় সাধারণত নিজের সঙ্গে মানানসই হতে চায় নাতাই এসব কিনতে গেলে অবশ্যই দেখে-শুনে মানিয়ে যাবে এমনটাই কেনা প্রয়োজন
২. ছেলেদের পোশাক ছেলেদের জন্যেই বানানো হয় : নারী-পুরুষের প্রতিটি পোশাকের আলাদা বৈশিষ্ট্য এবং মাপের পার্থক্য রয়েছেতাই ছেলেদের যেকোনো পোশাক মেয়েদের দেহে বেঢপ লাগবেতাই এসব পোশাক পছন্দ করা থেকে বিরত থাকুন এবং নারী দেহের সঙ্গে খাপ খায় তেমনটাই বেছে নেওয়া প্রয়োজনযেমন- প্যান্ট বা টি-শার্টের ক্ষেত্রেও নারীদের পোশাকের ভিন্ন মাপ থাকেআবার নারী দেহেরও বিভিন্ন মাপ রয়েছেবক্ষ, পেট এবং কোমরের সঙ্গে সুন্দরভাবে মাপে মিলে যায় তেমনটাই বেছে কিনতে হবে
৩. দেহে সেঁটে থাকা পোশাকই ফিট নয় : দেহের সঙ্গে লেগে থাকে এমন পোশাক কিন্তু ফিট বলা যায় নাদেহের মাপের সঙ্গে পোশাকের আকৃতি খাপ খাওয়াতে হবেফিট পোশাক পরে আপনি স্বাচ্ছন্দ অনুভব করবেনচলতে-ফিরতে কোনো সমস্যা হবে নাওঠা-বসাতেও আরাম বোধ করবেনএমন মাপের পোশাকই মূলত দেহের সঙ্গে ফিট হয়েছে বলা হয়সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস
 

No comments:

Post a Comment