Thursday, July 17, 2014

পুলিশকে মারতে গিয়ে উল্টো বেধড়ক পিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

মোটরসাইকেল ভুল জায়গায় পার্কিং করায় ও সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এজাজ আহমদকে মারতে যাওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা কামাল আহমদ চৌধুরীকে বেধড়ক পিটিয়েছে পুলিশকামাল সুনামগঞ্জ উপজেলার ছাতক পৌর-মেয়র কালাম আহমদ চৌধুরীর ভাই
বৃহস্পতিবার রাত ৯টায় সিলেট নগরীর নয়াসড়কস্থ আড়ং-এর সামনে এ ঘটনা ঘটে
জানা যায়, বৃহস্পতিবার রাতে কামাল আহমদ নগরীর নয়াসড়কস্থ আড়ং-এ নির্ধারিত পার্কিং না করে ভুল জায়গায় মোটরসাইকেল পার্কিং করেনএ সময় পাশে থাকা কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে ভুল স্থানে পার্কিং না করতে অনুরোধ করেনকিন্তু পুলিশের কথা না শুনে তিনি উল্টো পুলিশের সাথে চোটপাট দেখানো শুরু করেন
এসময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এজাজ আহমদতিনি গাড়ি থেকে নেমে কি হয়েছে, সেটা জানতে চানকামাল আহমদ চৌধুরী তার (এজাজ) দিকেও তেড়ে যানএতে উপস্থিত পুলিশ সদস্যরা কামালকে বেধড়ক পিটুনি দেয়
তাকে ওসমানী হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে

No comments:

Post a Comment