বোকো হারাম গোষ্ঠির জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ
জাকারিকে গ্রেপ্তার করেছে নাইজেরীয় পুলিশ। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত কয়েকশ লোককে হত্যার জন্য
তাকে দায়ী করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ কর্মকর্তা ফ্রাঙ্ক এমবা জানিয়েছেন, শনিবার
নাইজেরিয়ার উত্তরাপূর্বাঞ্চলীয় বাউচি রাজ্যের বালমো বন থেকে জাকারিকে গ্রেপ্তার
করা হয়েছে। এক বিবৃতিতে এমবা জানিয়েছেন, সম্প্রতি নারী
ও শিশুসহ সাত ব্যক্তিতে হত্যার সঙ্গে জড়িত ৩০ বছর বয়সী জাকারি।
বালামো বনে বোকো হারাম বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর চালানো এক ব্যাপক অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জাকারিকে আটক করা হয়। সন্দেহভাজন এই বিদ্রোহী পলাতক আরেক বিদ্রোহী নেতা আব্বা তাউরার অধীনে গোম্বে বনে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে জানিয়েছেন এমবা।
তিন মাস আগে জাকারি বালমো বনে যেয়ে আস্তানা গাড়েন বলেও জানিয়েছেন তিনি। বোকো হারামের ঘাঁটি উত্তরপূর্ব নাইজেরিয়া, উত্তর ক্যামেরুন ও নাইজারে। নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে শরিয়া ভিত্তিক একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিদ্রোহী জঙ্গি গোষ্ঠিটি। ২০০৯ সাল থেকে বিদ্রোহী তৎপরতা শুরু করা গোষ্ঠিটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গোষ্ঠিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

No comments:
Post a Comment