Thursday, July 17, 2014

বয়ঃসন্ধিকালে যে সাত উপায়ে মেয়েদের সহযোগী হয়ে উঠতে পারেন মায়েরা

মেয়েদের বয়ঃসন্ধিকালে একমাত্র সহযোগী ও পরামর্শদাতা হতে পারেন তাদের মায়েরামেয়েদের জীবনের সবচেয়ে অস্বস্তিকর এবং দুশ্চিন্তায় পূর্ণ এই সময়টিতাই এই সময়ে সাতটি উপায়ে মেয়ের পাশে দাঁড়াতে পারেন মায়েরা
১. এ বিষয়ে কথা বলুন : প্রথম যে বিষয়টি আপনার করণীয় তা হলো এ নিয়ে মেয়ের সঙ্গে কথা বলাতাকে বুঝিয়ে বলুন এ সময়টিতে কী কী পরিবর্তন হতে পারেকোনো ভণিতা না করে সরাসরি এ বিষয়ে জ্ঞান দান করা সবচেয়ে ভালো
২. সংশ্লিষ্ট বিষয়ে একটি বই একসঙ্গে পড়া : এটি আরেকটি ভালো পন্থাবয়ঃসন্ধিকাল বিষয়ে নানা পরামর্শমূলক বই রয়েছেএমন একটি বই একসঙ্গে দুজন মিলে পড়ুনএতে মেয়ের কোনো প্রশ্ন সহজে আপনাকে করতে পারবে এবং আপনিও সহজভাবে তার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারবেন
৩. খোলামেলা হওয়া : মেয়ের বয়ঃসন্ধিকালে আচরণ কেমন হতে পারে তা নিয়ে খোলামেলা কথা বলুনমেয়েকেও রাখঢাক করে কথা বললে চলবে নাএ ঘটনাকে জীবনের নতুন কোনো অধ্যায় হিসেবে চিন্তা করলে সে বিষয়ে আপনার পরামর্শদাতার ভূমিকা পালন করতে হবেজীবনের নতুন বিষয় সম্পর্কে তাই সব খোলাসা করে বলে দেওয়া উত্তম
৪. প্রশ্নকে স্বাগত জানান : মেয়েকে বলুন, যেকোনো ধরনের প্রশ্ন যেন সে চিন্তা করে বের করে উপস্থাপন করেএতে একবারের আলোচনাতেই সব পরিষ্কার হয়ে যাবেলজ্জা বা অস্বস্তিকে ভুলে গিয়ে সব ধরনের প্রশ্ন করার জন্য তাকে উৎসাহ দেবেনফলে তার মনে কোনো অজানা বিষয় চাপা থাকবে নাএতে আপনার মনেও কোনো দুশ্চিন্তা থাকবে না
৫. মেয়েকে নিজের মতো করতে দিন : সবকিছু জানার পর যাবতীয় বিষয়টি মেয়েকে তার নিজের মতো করে পরিচালনা করতে দিনকারণ বয়ঃসন্ধিকাল সম্পর্কে জানার পর তার ব্যক্তিত্ব আপনার থেকে ভিন্ন হতে পারেতাই এ বিষয়টিকে তার নিজের মতো করে সমাধান করতে দিন
৬. তার চিন্তা-ভাবনাকে সম্মান দিন : ঋতুকালীন আপনার মেয়ে যে পদ্ধতিতে নিজেকে সামলাবেন তার প্রশংসা করুন এবং সম্মান দিনতবে এমন কোনো ভুল যদি থাকে যা ক্ষতি বয়ে আনতে পারে, সে বিষয়ে কথা বলুন
৭. মজার সময়টি উপভোগ্য করুন : মেয়ের জীবনে নারীসুলভ এই পরিবর্তনের সময়টি আসলে আনন্দের বিষয়কাজেই তাকে এই সময়টি উপভোগ করতে বলুনআজ থেকে সে একজন পরিপূর্ণ নারীএর চেয়ে মজার এবং দারুণ বিষয় আর কী হতে পারে
সূত্র : ইন্টারনেট 

No comments:

Post a Comment