সারাদিনের
নানা নাটকীয়তার পর বুধবার রাতেই রাঙামাটি শহর
থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি শহরের রাঙাপানি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
রাঙামাটির কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু সোহেল ইমতিয়াজ জানিয়েছেন, রাত আনুমানিক দশটার দিকে শহরের রাঙাপানি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।
অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান রোমান জানিয়েছেন, পুলিশ অটোরিক্সাটি উদ্ধার করেছে বলে আমরা জেনেছি।
বৃহস্পতিবার থেকে ডাকা পরিবহন ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু গাড়ীটি পাওয়া গেছে,সেহেতু ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে তিনি পাহাড়ে পরিবহন খাতে অব্যাহত চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে বলেন, ভবিষ্যতে একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।
প্রসঙ্গত, বুধবার দুপুরে রাঙামাটি শহরের বনরূপা থেকে অজ্ঞাত পাহাড়ী যুবকরা একটি সিএনজি অটোরিক্সা ভাড়া নিয়ে মোনঘর এলাকায় নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পর নিয়মিত চাঁদা না দেয়া অভিযোগে চালককে মারধর করে অটোরিক্সাটি রেখে দেয়। এরপর থেকে শহরে অটোরিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে অটোরিক্সা চালক ও মালিক সমিতি। রাতে শ্রমিক এবং মালিক সংগঠনগুলো বসে অটোরিক্সা উদ্ধার এবং পাহাড়ে পরিবহনখাতে অব্যাহত চাঁদাবাজি বন্ধের দাবিতে বৃহস্পতিবার থেকে পুরো জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিলো।

No comments:
Post a Comment