গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস চাপায় ভবেশ
চন্দ্র সরকার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে
রংপুর-ঢাকা মহাসড়কে শহরের হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ভবেশ চন্দ্র উপজেলার
ফুলবাড়ি ইউনিয়নের খানসাপাড়া গ্রামের মৃত মঙ্গল চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ওই এলাকায় মহাসড়ক পারাপারের সময় বগুড়াগামী একটি বাস ভবেশকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।

No comments:
Post a Comment