Tuesday, July 15, 2014

ব্রাজিল ৯.২৫ পয়েন্ট পেয়েছে

ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারসোমবার তিনি বলেছেন যে এটি ছিল খুবই স্পেশাল
এই আয়োজনকে দশের মধ্যে ৯.২৫ পয়েন্ট দেবেন উল্লেখ করে ব্লাটার বলেন, টুর্নামেন্টের মান ও সাফল্য বিচারে এবারের বিশ্বকাপের আয়োজনটি ছিল খুবই স্পেশালখেলার মাঠের পরিবেশ ছিল বৈশিষ্ট্যমণ্ডিতটুর্নামেন্টে অংশ নেয়া বিশ্বের ৩২টি দেশের খেলোয়াড়দের খেলার গভীরতার কারণে তাদের অভিবাদন জানান ব্লাটাররবিবার অনুষ্ঠিত টুর্নামেন্টর ফাইনালে জার্মানি আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করে
ফিফা সভাপতি সাংবাদিকদের বলেন, টুর্নামেন্টের এমন কোন ম্যাচ ছিল না যার তীব্রতা কম ছিল টুর্নামেন্টকে তিনি একেবারে সঠিক আয়োজন বলে উল্লেখ করেনব্লাটার বলেন, এটি আবেগ ও অনুরাগকে ছাড়িয়ে নাটকীয়তায় পরিণত হয়েছে
পঞ্চম বারের মতো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিতে যাওয়া এই ক্রীড়া সংগঠক বলেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর দলগুলো আরো অধিক কৌশলী হয়ে ওঠেছিলযা টুর্নামেন্টটিকে সর্বকালের সেরা আকর্ষণে পরিণত করেছেএতে রেকর্ড সংখ্যক ১৭১টি গোল হয়েছে, যা যৌথভাবে সেরা সর্বোচ্চ। 

No comments:

Post a Comment