শেরিল কোলের অনামিকায় ছিল ঝকঝকে হীরের আংটি আর
তার পারশে ছিলেন এক অভিজাত ফ্রেঞ্চ পুরুষ। এই রোমান্টিক জুটি তাঁদের বিয়ের খবরটি ঘোষণা করলেন
পরিচয়ের মাত্র তিন মাসের মধ্যে। সবাই এই সম্পর্ককে প্রথম দর্শনেই প্রেমের সঙ্গে
তুলনা করছেন। তবুও ব্রিটনি স্পিয়ার্সের ছোটবেলার বন্ধুর সঙ্গে ৫৫ ঘণ্টা, ক্রিস
হাম্পশায়ারের সঙ্গে কার্দাসিয়ানের ৭২ দিন এবং কেটি প্রাইসের বিয়ের ১৬ মাস পর
ডিভোর্সের ঘটনায় তারকাদের সত্যিকার ভালোবাসার প্রতি সন্দেহ রয়েছে মানুষের। তারপরও
সত্যিকার ভালোবাসার অস্তিত্ব তো রয়েছেই। তাই তা উড়িয়ে দেওয়া যায় না।
ফ্রেঞ্চম্যান জিন বার্নার্ড এবং শেরিলের প্রথম দর্শনে প্রেম হলেও বিয়ে সংক্রান্ত থেরাপিস্ট এবং লেখক জি মার্শালের মতে, সম্পর্কের ১৮ মাসের মধ্যে বিয়ের চিন্তা করা হলে তাতে কল্পনাপ্রবণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
বিশেষজ্ঞদের মতে, ভালোবাসার প্রথম আচ্ছন্ন সময়টিকে বলে 'লিমারেন্স'। মোহে আচ্ছন্ন এই সময়টিতে বাস্তবতা থাকে দুর্বোধ্য। পৃথিবীর সব ভালোবাসার গান যা বলে, লিমারেন্স সময়টি ঠিক তাই। সম্পর্কের প্রাথমিক এই পর্যায়টিতে দুজন দুজনের অভ্যাস, চাওয়া-পাওয়া এবং পছন্দ-অপছন্দের সঙ্গে মিলেমিশে যান। এ সময়টিতে দুজনের সংস্কৃতি, উপার্জন, সামাজিক অবস্থান ইত্যাদি নিয়ে চিন্তা করা যায়। কিন্তু প্রথম দর্শনেই প্রেমের ক্ষেত্রে এসব বিষয় কাজ করে না।
তাই এমন সম্ভাবনা রয়েছে যে, শেরিল তার প্রেমিকের সঙ্গে খুব অল্প সময়েই গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। কিন্তু সুখী বিবাহিত জীবনের জন্য কোনো মন্ত্র নেই।
বহুদিন ধরে সম্পর্কে জড়িয়ে ভালোবাসা বিষয়ে বাজে অভিজ্ঞতা লাভ করেছেন এমন বহু জুটি আছেন। আবার এমনও দেখা গেছে, অল্প কিছু দিনের পরিচয়ে বিয়ে করে আজীবন একসঙ্গে কাটিয়ে দিচ্ছেন অনেকেই।
তাই শেরিল যদি তাঁর প্রথম দর্শনে প্রেমের মতো করেই জীবনের প্রতিটি দিন উপভোগ করেন, তবে তারা সত্যিকার ভালোবাসার ইতিহাসে পরিচিত জুটি হয়ে থাকবেন। আর তা না হয়ে যদি ভিন্ন বাস্তবতা দেখা দেয় তবেই বিপদ। সূত্র : টেলিগ্রাফ

No comments:
Post a Comment