Tuesday, July 15, 2014

কমলাপুরে ট্রেনযাত্রীর কাছে ২ কোটি টাকার স্বর্ণবার


বছর খানেক ধরে প্লেন যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে আনা স্বর্ণের বার উদ্ধার করা হলেও এবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দুই যাত্রীর কাছ থেকে চার কেজি ওজনের ৩৪টি স্বর্ণবার উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে স্টেশনে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশিথা ট্রেনটি থামলে ওই দুই জনকে আটক করে বারগুলো জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় ওই দুই যাত্রীকেও। আটককৃতরা হলেন, দিলু (৩৪) ও সুমন (৩৫)। দুই জনই চট্টগ্রাম থেকে ট্রেনটিতে উঠেছিলেন।

তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি রেলওয়ে পুলিশ। তারা কার কাছ থেকে এবং কোথায় সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। তাই ওই যাত্রীদের সন্দেহ হলে আমরা তল্লাশি চালাই। এ সময় দুই জনের পায়ে মোজার ভেতর থেকে স্বর্ণেরবরাগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

No comments:

Post a Comment